২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

উইল স্মিথের বিরুদ্ধে পুরুষ সহশিল্পীকে হেনস্তার অভিযোগ

অনলাইন ডেস্ক : হলিউডের নামজাদা তারকা উইল স্মিথের বিরুদ্ধে এলো এক গুরুতর অভিযোগ! গত বছর এই অভিনেতা ও র‍্যাপারের সঙ্গে ট্যুরে গিয়ে রীতিমতো এক তিক্ত অভিজ্ঞতার শিকার হন তার সহশিল্পী তথা ভায়োলিন বাদক ব্রায়ান কিং জোসেফ। অভিযোগ, স্মিথ তাকে হেনস্তা করেন; প্রতিবাদ করলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেন।

এ ঘটনায় একটি মামলা দায়ের করেন সেই ভুক্তভোগী শিল্পী। গত বুধবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে এই মামলাটি দায়ের করা হয়। তাতে উইল স্মিথ এবং তার কোম্পানি ‘ট্রেবল স্টুডিওস ম্যানেজমেন্ট’-কে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়।

জোসেফের দাবি, ২০২৫ সালের শুরুতে স্মিথের ‘বেজড অন আ ট্রু স্টোরি’ গ্লোবাল ট্যুর চলাকালীন স্মিথ তার প্রতি শিকারী সুলভ আচরণ প্রদর্শন করেন। এছাড়াও তাকে যৌন শোষণের উদ্দেশ্যে মানসিকভাবে চাপ দিতেন অভিনেতা।

আরও পড়ুনঃ   নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

২০২৪ সালের নভেম্বরে সান ডিয়েগোতে একটি শো-তে পারফর্ম করার জন্য জোসেফকে প্রথম নিয়োগ দেন উইল স্মিথ। পরে তাকে ২০২৫ সালের ওয়ার্ল্ড ট্যুরের ও একটি নতুন অ্যালবামে কাজ করার আমন্ত্রণ জানানো হয়। মামলার বিবরণ অনুযায়ী, কাজের সূত্রে সম্পর্ক গভীর হলে স্মিথ তাকে উদ্দেশ্য করে বলতেন, ‘তোমার আর আমার মধ্যে এমন এক বিশেষ আধ্যাত্মিক সংযোগ রয়েছে, যা অন্য কারও সাথে আমার নেই।’

সবচেয়ে গুরুতর ঘটনাটি ঘটে ২০২৫ সালের মার্চ মাসে লাস ভেগাস সফরের সময়। জোসেফ জানান, তার হোটেল রুমের চাবি রহস্যজনকভাবে হারিয়ে যায় যা কয়েক ঘণ্টা পর ম্যানেজমেন্ট তাকে ফেরত দেয়। ওই রাতে রুমে ফিরে তিনি দেখেন, তার অনুপস্থিতিতে কেউ সেখানে প্রবেশ করেছিল।

আরও পড়ুনঃ   রাকাবের রাজশাহী জোনে ৪০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য

সেখানে অন্য এক ব্যক্তির নামে থাকা এইচআইভি (HIV) প্রতিষেধক ওষুধ, টিস্যু এবং একটি চিরকুট পাওয়া যায়। হাতে লেখা সেই চিরকুটে লেখা ছিল, ‘ব্রায়ান, আমি সাড়ে পাঁচটার মধ্যেই ফিরছি, শুধু আমরা দুজন থাকব (সাথে একটি হার্ট চিহ্ন), স্টোন এফ।’ জোসেফ এটিকে যৌন হামলার আগাম সংকেত হিসেবে মনে করেন।

এদিকে, উইল স্মিথের আইনজীবী অ্যালেন বি. গ্রডস্কি এ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, জোসেফের আনা এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং হঠকারী। আমরা আইনিভাবে এই বিষয়ের মোকাবিলা করব এবং সত্য সামনে নিয়ে আসব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১০

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১১

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১২

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৫

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

২০

Design & Developed by: BD IT HOST