৭ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ভবিষ্যৎ মহামারি সামাল দিতে বিশ্বের জন্য দৃঢ় নেতৃত্ব প্রয়োজন

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যৎ মহামারির জটিলতাগুলো সঠিকভাবে সামাল দিতে উপযোগী বিশ্বের জন্য শক্তিশালী ও দৃঢ় নেতৃত্ব প্রয়োজন হবে।

ইন্ডিপেন্ডেন্ট প্যানেল ফর প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস এবং রেসপন্স-এর কো-চেয়ারম্যান ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পদ্ধতিগত পরিবর্তনের জন্য উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা এবং প্রতিশ্রুতি একান্তভাবে প্রয়োজন, যা ভবিষ্যতে মহামারি প্রতিরোধ, শনাক্তকরণ এবং কার্যকরভাবে সামাল দেওয়ার সক্ষমতা বাড়াতে পারে।

আরও পড়ুনঃ   ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা

তিনি বলেন, মহামারি প্রস্তুতি এবং পরিস্থিতি সামাল দেওয়া সম্পর্কিত সংস্কারের জন্য উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য। রাজনৈতিক নেতৃত্ব বৈশ্বিক সহযোগিতার ঐক্য তৈরি করে, জনস্বাস্থ্যে আস্থা স্থাপন এবং শেষ পর্যন্ত মানুষের জীবন বাঁচায়।

আরও পড়ুনঃ   ইসির নিবন্ধন পাচ্ছে তিন দল : ইসি সচিব

সরকারপ্রধান বলেন, জরাজীর্ণ বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা সমাধানের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্ঞান ও প্রযুক্তি এবং আর্থিক সক্ষমতা শক্তিশালী করতে আমাদের অবশ্যই সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছা এবং প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

তিনি বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এবং কোভিড-১৯ মহামারির প্রভাব মোকাবিলায় অতীতের সাফল্য বিবেচনা করে বাংলাদেশ এক্ষেত্রে গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST