৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

সব নারী সাধু না : রিচা চাড্ডা

অনলাইন ডেস্ক : বলিউডের সাহসী ও স্পষ্টভাষী অভিনেত্রী হিসেবে পরিচিতি রয়েছে রিচা চাড্ডার। ব্যক্তিজীবনে একাধিকবার নারীবাদী মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি আরও একবার নারীদের নিয়ে মন্তব্য করতে দেখা গেল তাকে।

গেল সপ্তাহে দিয়া মির্জার বাড়িতে এক আড্ডায় হাজির হয়েছিলেন রিচা। যেখানে আরও ছিলেন শাবানা আজমি, ঊর্মিলা মাতণ্ডকর, কঙ্কনা সেন শর্মা, দিব্যা দত্তর মতো অভিনেত্রীরা। সেই আড্ডায় রিচার দিকে ইশারা করে সবাই একটি ছবি তুলেছেন। ওই ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়ে দিয়া মির্জা লিখেছিলেন, ‘আমি তোমার বিজয় দেখতে চাই’।

সেই কথার সূত্র ধরেই রিচার কাছে নারীদের অগ্রগতি প্রসঙ্গে জানতে চাওয়া হয়। জবাবে নিউজ১৮-কে তিনি বলেন, ‘যদি কোনও নারী ক্ষতিকর হয়, মনোযোগ পাওয়ার জন্য সবাইকে অহেতুক অপদস্থ করে, তাহলে তার বিজয় মোটেও আমার বিজয় না। সকলের অগ্রগতিকে সাধুবাদ জানানো উচিত। কিন্তু সেটা কি সবসময় ঘটে? না।’

আরও পড়ুনঃ   ইত্যাদি’র মঞ্চে একঝাঁক প্রিয় মুখ

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ক্ষোভ প্রকাশ করে রিচা বলেন, ‘সব নারী সাধু, এটা আমি মনে করি না। আমি এমন কিছু নারী প্রযোজক পেয়েছি, যারা আমাকে চেকের মাধ্যমে পারিশ্রমিক দিয়েছে, কিন্তু সেই চেক বাউন্স হয়ে গেছে! অথচ তারা সোশ্যাল মিডিয়ায় নারীবাদী সাজার ভান করে!’

শুধু তাই নয়, নারী হয়ে নারীর ক্ষতি চাওয়া সহশিল্পীও দেখেছেন রিচা। তার ভাষ্য, ‘আমি কিছু টক্সিক সহ-শিল্পী পেয়েছি, যারা শুটিংয়ে আমার সঙ্গে নানাভাবে বৈষম্য করেছে। সিস্টারহুড অবশ্যই আছে। যখন এটা আপনি নিজে গড়ে তোলেন, সাজিয়ে নেন এবং এর যত্ন নেন, তখন এটা সত্য। কিন্তু এটা তো একা একা গড়ে তোলা সম্ভব না।’

আরও পড়ুনঃ   কারাগারে নোবেলের ঈদ, বন্দিদের শোনালেন গান

রিচা চাড্ডা বর্তমানে আলোচনায় রয়েছেন ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’র সুবাদে। যেখানে বেশ সাহসী চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১০

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১১

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১২

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

১৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

১৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

১৫

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

১৬

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

১৭

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৮

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

১৯

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

২০

Design & Developed by: BD IT HOST