২১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

রোববার ২১ ডিসেম্বর সকালে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে পর্যায়ক্রমে এসব সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় মাস্টার প্যারেড, সাড়ে ৯টায় মাসিক কল্যাণ সভা এবং বেলা ১১টায় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কল্যাণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এ সময় তিনি জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন আবেদন ও সমস্যার কথা শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।

অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার সাধারণ জনগণ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত প্রত্যাশিত পুলিশি সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার নির্দেশ দেন। একই সঙ্গে চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধের প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ   বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

সভায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST