১৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

উত্তেজনার মধ্যে বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতের সেনা কর্মকর্তারা

অনলাইন ডেস্ক : বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী ত্রিপুরার দক্ষিণ বিভাগের আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেছেন ভারতের সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং বিএসএফের কর্মকর্তারা। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নর্থইস্ট শুক্রবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, বাংলাদেশে উত্তেজনার মধ্যেই সেনা কর্মকর্তারা সীমান্তের নিরাপত্তা পরিদর্শন করতে এসেছেন।

এই কর্মকর্তারা বেলুনিয়া সাব-ডিভিশনের কাছে স্পর্শকাতর স্থানে স্থল পর্যায়ের প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। যেটির বেশিরভাগেই কোনো ধরনের বেঁড়া নেই।

আরও পড়ুনঃ   দেশের জন্য বিনা বেতনে ছুটি নিয়ে আসছেন অধিনায়ক

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেনেন্ট জেনারেল আরসি তিওয়ারি অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বেলুনিয়া সীমান্তবর্তী চৌকি প্রদর্শন করেন।

এই সফরে লেফটেনেন্ট জেনারেল তিওয়ারি সম্মুখভাগে মোতায়েনকৃত সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। তিনি সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী আসাম রাইফেলস এবং বিএসএফকে উচ্চ পর্যায়ের পেশাদারিত্ব এবং প্রস্তুতি বজায় রাখতে বলেন।

আরও পড়ুনঃ   তামিলনাড়ুতে রাতভর ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব, প্রাণহানি-জলাবদ্ধতা

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নর্থইস্ট বলেছে, জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টার্স নিয়ে যে মন্তব্য করেছেন তারপর উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের এ সীমান্ত সফর বেশ গুরুত্বপূর্ণ।

সূত্র: ইন্ডিয়া টুডে নর্থইস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST