১৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

হাদি হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ ও লং মার্চ টু বর্ডার

অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও ভারতীয় আধিপত্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও ‘লং মার্চ টু বর্ডার’ কর্মসূচি পালিত হয়েছে।

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও ভারতীয় আধিপত্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও ‘লং মার্চ টু বর্ডার’ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় বেনাপোলের সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটির নেতৃত্ব দেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. আব্দুল মান্নান। এতে শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মিছিলটি বেনাপোলের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আন্তর্জাতিক সীমান্ত এলাকার দিকে অগ্রসর হয়। একপর্যায়ে বেনাপোল বর্ডারে পৌঁছালে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের অগ্রযাত্রা আটকে দেন। তবে বিক্ষুব্ধ জনতার চাপের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিছু হটতে বাধ্য হন।

আরও পড়ুনঃ   প্রশ্নপত্র ফাঁস: ‘জাহাঙ্গীরের গ্রেপ্তার হওয়ার খবর শুনে আমরা লজ্জায় পড়েছি’

এরপর বিক্ষোভকারীরা ভারতীয় গেট থেকে আনুমানিক ১০০ গজ দূরে পাকা সড়কের ওপর বসে পড়েন এবং ভারতের দিকে মুখ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় ‘তুমি কে আমি কে—হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন—প্রশাসন জবাব দে’, ‘ভারতীয় আগ্রাসন চলবে না’, ‘ভারতের দাদাগিরি মানি না মানব না’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে সীমান্ত এলাকা।

আরও পড়ুনঃ   নাটোরে ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পকেটে চিরকুট

বিক্ষোভ সমাবেশে বক্তারা শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এবং এ ঘটনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাকে দায়ী করেন। পাশাপাশি তারা সরকারের পদত্যাগের দাবিও জানান।

সমাবেশে বক্তব্য দেন মো. নাঈমুর রহমান নাঈম, সজিবুর রহমান, হাফিজুর রহমান শিপু ও আসমাতুল আল গালিবসহ ছাত্র-জনতার প্রতিনিধিরা। বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাবেশ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

১১

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

১২

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

১৩

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১৪

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

১৫

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

১৬

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৭

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১৮

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১৯

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST