১৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজধানীর তিন এলাকায় চার ককটেল বিস্ফোরণ

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মিরপুরে পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মিরপুরে ফুটপাতের এক দোকানি আহত হলেও অন্য কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে দুর্বৃত্তরা এসব বিস্ফোরণ ঘটায়।

মিরপুর থানা সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর–১ নম্বর এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদ থেকে একটি ককটেল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিস্ফোরণে মার্কেটের সামনের ফুটপাতে থাকা এক দোকানি আহত হন। পরে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর–১০ এলাকার পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

আরও পড়ুনঃ   মাঙ্কিপক্স: হটলাইন চালু করলো স্বাস্থ্য অধিদপ্তর

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ফুটপাতের এক দোকানি সামান্য আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মার্কেটের ছাদ থেকে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।

এদিকে রাত ৮টা ১৫ মিনিটের দিকে শান্তিনগর এলাকার পশ্চিম সিগন্যালের কাছে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেলটি সিগন্যালের পাশে একটি বটগাছে লাগানো বিজ্ঞাপন বিলবোর্ডে আঘাত করলে বিস্ফোরণ ঘটে বলে জানায় পুলিশ। এতে কেউ হতাহত হয়নি।

আরও পড়ুনঃ   চারঘাটে সাপের দংশনে স্কুল শিক্ষকের মৃত্যু

এর কিছুক্ষণ পর রাত ৮টা ৪০ মিনিটের দিকে মৌচাক ক্রসিং এলাকায় আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ বলছে, কারা এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং এর উদ্দেশ্য কী—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST