১৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সিনেমার ইতিহাসে এমন মেকআপ আগে দেখা যায়নি

অনলাইন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার নির্মাতা রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। তবে এই প্রত্যাবর্তন কেবল পর্দায় উপস্থিতি নয়, বরং নিজেকে ভেঙে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার গল্প।

সম্প্রতি সিনেমার সংবাদ সম্মেলনে হাজির হয়ে তানিয়া বৃষ্টি শোনালেন তার এই জার্নির পেছনের এক কঠিন সংগ্রামের কথা। সিনেমাটির বিশেষ একটি চরিত্রের জন্য তাকে নিতে হয়েছে জটিল ‘প্রস্থেটিক মেকআপ’। এই সাজসজ্জার অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘মেকআপ ডিপার্টমেন্টের অক্লান্ত পরিশ্রমে এই লুকে পৌঁছাতে প্রতিদিন আমাকে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় দিতে হয়েছে। কিন্তু চ্যালেঞ্জটা শুধু সময়ের ছিল না।’

আরও পড়ুনঃ   বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী!

নিজের ত্যাগের বর্ণনা দিয়ে এই অভিনেত্রী আরও জানান, ‘একবার এই প্রস্থেটিক মেকআপ নেওয়ার পর আমার আর কিছু করার উপায় ছিল না। দীর্ঘ সময় মেকআপ পরে থাকা অবস্থায় আমি না পারতাম কিছু খেতে, না পারতাম পানি পান করতে। এমনকি শুটিং শেষ না হওয়া পর্যন্ত ওয়াশরুমে যাওয়ারও কোনো সুযোগ ছিল না। সব মিলিয়ে কাজটা আমার জন্য মানসিকভাবে এবং শারীরিকভাবে ভীষণ চ্যালেঞ্জিং ছিল।’

তবে এই কষ্টকে সার্থক মনে করছেন তানিয়া। দর্শকদের জন্য একটি বড় চমক অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, ‘এই লুকে আমাকে দেখার পর দর্শকরা বড় একটি টুইস্ট পাবেন। ১৯৭১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সিনেমার ইতিহাসে এমন গেটআপ বা মেকআপ আগে কখনও দেখা যায়নি। এটা একটা ইউনিক এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে।’

আরও পড়ুনঃ   শাকিব-শেহজাদের খুনসুটি, আবেগী পোস্ট বুবলীর

নিজের মেহনতের মূল্যায়ন প্রত্যাশা করে তানিয়া বৃষ্টি দর্শকদের প্রতি আহ্বান জানান। তার কথায়, ‘মানুষ যাতে অন্তত প্রেক্ষাগৃহে এসে এই কষ্টটা দেখে। আমরা, বিশেষ করে আমি এই লুকটি ফুটিয়ে তুলতে কতটা ত্যাগ স্বীকার করেছি, তা দর্শকরা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৩

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৪

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৫

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৬

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৭

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৮

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৯

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

২০

Design & Developed by: BD IT HOST