১১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

২৫ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশু সাজিদ উদ্ধার হয়নি

শিশুটিকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরাও অব্যাহতভাবে সহায়তা করছেন।

মমিনুল ইসলাম মুন, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট হাট মধ্যপাড়া এলাকায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে ২৫ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা গর্তের ৪২ ফুট গভীর পর্যন্ত অনুসন্ধান চালিয়েও শিশুটিকে খুঁজে পাননি। ফলে নতুন করে আরও ১০ ফুট গভীর পর্যন্ত খনন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার দুপুরে। শিশুটির মা জমি থেকে বাড়ি ফেরার সময় কোল থেকে নামিয়ে সাজিদ কে পিছন পিছন হেঁটে আসতে বলেন এ সময় সাজিদ হঠাৎ অসাবধানতাবশত নলকূপের জন্য খোঁড়া সরু ও গভীর গর্তে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উদ্ধারের সার্বিক তদারকিতে ঘটনাস্থলে অবস্থান করছেন উপজেলা নির্বাহী অফিসার নাইমা খান। তিনি বলেন, ঘটনার শুরু থেকেই আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। ফায়ার সার্ভিসের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। প্রথমে ধারণা করা হয়েছিল শিশুটি ৩০ ফুটের মধ্যে আটকে আছে। কিন্তু ৪২ ফুট পর্যন্ত গিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারের জন্য আরও গভীরে খননের কাজ চলছে। আমরা সবার দোয়া কামনা করছি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে হাম উপসর্গে আরও একজনের মৃত্যু

শিশুটিকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরাও অব্যাহতভাবে সহায়তা করছেন। এলাকাজুড়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সবাই অপেক্ষা করছে সাজিদের সুসংবাদের জন্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু সাজিদকে উদ্ধার করা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

জয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তি

১১

ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

১২

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

১৩

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

১৪

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

১৫

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

১৬

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

১৭

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

১৮

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

১৯

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

২০

Design & Developed by: BD IT HOST