১০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাষ্ট্র নামক বটবৃক্ষকে টিকিয়ে রাখতে হলে ভ্যাট দিতে হবে -জাতীয় রাজস্ব বোর্ড সদস্য

রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ- ২০২৫ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

স্টাফ রিপোর্টার : জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. মোয়াজ্জেম হোসেন বলেছেন, যত্ন না নিলে যেমন কোনো বৃক্ষ বাঁচবে না তেমনি ভ্যাট না দিলে কোনো রাষ্ট্র টিকবে না। তাই রাষ্ট্র নামক বটবৃক্ষকে টিকিয়ে রাখতে হলে ভ্যাটের কোনো বিকল্প নেই।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ- ২০২৫ উপলক্ষে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এ অনুষ্ঠানের আয়োজন করে।

মোয়াজ্জেম হোসেন বলেন, এক সময় গ্রাম এবং শহরের অবকাঠামোগত অবস্থা করুণ ছিল। বর্তমানে সেই পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। এখন গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য দেখা যায় না। এই পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে আমাদের দেওয়া ভ্যাট।

আরও পড়ুনঃ   একটি শিশুকে বড়ো করা সহজ, কিন্তু একজন মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ে কাজ করা কঠিন- বিভাগীয় কমিশনার

তিনি বলেন, একটি দেশের জনগণ যখন ধনী হয়, তখন সেই দেশের সরকারও ধনী হয়। কিন্তু আমাদের দেশের জনগণ ধনী হলেও সরকার ধনী হতে পারে না। এর কারণ হচ্ছে আমাদের সিস্টেমে গলদ রয়েছে। এই সিস্টেমটা পরিবর্তন করে আমরা যদি আরও কঠোরভাবে ভ্যাট সংগ্রহ এবং দুর্নীতি দূর করতে পারি তাহলে আমাদের সরকার ধনী হবে বাংলাদেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, দুইটা জিনিসের মাধ্যমে যেকোনো উন্নয়ন করা সম্ভব – তারুণ্যের শক্তি এবং প্রবীণদের প্রজ্ঞা। এই শক্তি ও প্রজ্ঞার যদি সম্মেলন হয় তাহলে কোনো জাতি ও সমাজকে কেউ দমিয়ে রাখতে পারে না। একটা জাতির অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পেলে ওই জাতির সামরিক শক্তিও বৃদ্ধি পাবে। যখন সামরিক শক্তি বৃদ্ধি পাবে তখন সেই জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পাড়বে।

আরও পড়ুনঃ   সিসিটিভির নিরাপত্তা বলয়ে ভবানীগঞ্জ সদর, অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ

রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী অঞ্চলের কর কমিশনার বিপ্লব কান্তি দাস ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সুধীজন ও গণমাধ্যমকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ভ্যাট সপ্তাহ ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজশাহী বিভাগের সকল জাতীয় রাজস্ব বোর্ডের অফিসে নিবন্ধন সেবা দেওয়ার জন্য আলাদাভাবে বুথ করা হয়েছে। এখানে সকল নাগরিক নিবন্ধন করতে পারবেন এবং ভ্যাট সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানের জন্য সহযোগিতা নিতে পারবেন।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১৬

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নগরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১২

গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

১৪

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

১৫

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

১৬

বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার : তথ্যউপদেষ্টা

১৭

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST