২৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের অপেক্ষার অবসান, মঞ্চে তারেক রহমান

নেতাকর্মীদের অপেক্ষার অবসান, মঞ্চে তারেক রহমান

স্টাফ রিপোর্টার : রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি সমাবেশ মঞ্চে পৌঁছান। নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

এর আগে তিনি দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীতে পৌছান। এরপর তিনি রাজশাহীর হযরত শাহ মখদুম (র) মাজার জিয়ারত করেন তিনি। এরপর এসে পৌছান জনসভাস্থানে।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের ১৪ ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

এদিন সকাল থেকে রাজশাহীসহ নাটোর ও চাঁপাইনবাগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ও পৌরসভা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ মাদ্রাসা মাঠ ছিল তারেক রহমানের অপেক্ষায়। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।

এর আগে লাল-সবুজের বাসে করে তিনি জনসভাস্থলে পৌঁছান। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস, উদ্দীপনা বেড়ে যায়। স্লোগানে স্লোগানে নেতাকে বরণ করে নেন তারা।

আরও পড়ুনঃ   ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

সকাল থেকেই নগরীর সাহেববাজার, কোর্টবাজার, কাশিয়াডাঙ্গা, লক্ষীপুর মোড়, সিঅ্যান্ডবি মোড়, বর্ণালীর মোড়, ঘোষপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল জনসভাস্থলের দিকে আসতে থাকে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও এসব মিছিলে অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST