৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিয়ে নিয়ে যা বললেন রিয়া চক্রবর্তী

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বরাবরই খোলামেলা কথা বলেন। এবার মেয়েদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষত মাতৃত্বের বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। সম্প্রতি বিয়ে এবং মাতৃত্ব নিয়ে সামাজিক প্রত্যাশা ও চাপের প্রসঙ্গে কথা বলার সময় রিয়া স্পষ্ট জানালেন, মা হতে তিনি প্রস্তুত হলেও বিয়ে নিয়ে তার কোনো মাথাব্যথা নেই।

সম্প্রতি নিজের পডকাস্টে ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন রিয়া। তিনি জানান, ৩৩ বছর বয়সে এসে তিনি এগ ফ্রিজিং বা ডিম্বাণু সংরক্ষণের কথা ভাবছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বয়স ৩৩ বছর। আমি সম্প্রতি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে এগ ফ্রিজিংয়ের জন্য গিয়েছিলাম। আমিও ভাবছি এটা করব।’

আরও পড়ুনঃ   আমি পুরোপুরি সিঙ্গেল: শ্রুতি

মাতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন ও শরীরের দ্বন্দ্বের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমাদের শরীরের ঘড়ি কখনও কখনও আমাদের বলে ‘তুমি বাচ্চা নাও’। কিন্তু মন আবার বলে, ‘তুমি তো নিজেই এখনও বাচ্চা। তোমার নিজস্ব ব্র্যান্ড আছে, ব্যবসা আছে। তোমাকে আবার বাচ্চাও সামলাতে হবে’?’

তবে বিয়ে নিয়ে সমাজের নানা ধরনের চাপ প্রসঙ্গে রিয়া তার নিজস্ব মতামত জানান। তার কথায়, ‘আমি বিয়ের জন্য কোনো সঠিক বয়সে বিশ্বাসী নই। বিয়ে করার অনেক সময় আছে।’

আরও পড়ুনঃ   ছবি শেয়ার করে কটাক্ষের শিকার শবনম ফারিয়া

এগ ফ্রিজিং প্রক্রিয়াটি শারীরিক দিক থেকে যন্ত্রণাদায়ক হতে পারে উল্লেখ করে রিয়া পরামর্শ দিয়েছেন, যদি কেউ এই পদ্ধতি গ্রহণ করতে চান, তবে দেরি না করে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত।

প্রসঙ্গত, রিয়া চক্রবর্তী ২০০৯ সালে একজন জনপ্রিয় এমটিভি ভিজে হিসেবে বিনোদন জগতে প্রথম পা রাখেন। ব্যক্তিগত জীবনে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের কারণে তিনি দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রে ছিলেন। বর্তমানে জীবনের নতুন অধ্যায়ের দিকে মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১০

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১২

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৪

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৬

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৭

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৮

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৯

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST