৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পাবনা মেরিন ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত

বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনার ৪র্থ ব্যাচ ক্যাডেটদের পাসিং আউট প্যারেড-২০২৫ অনুষ্ঠিত।

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনার ৪র্থ ব্যাচ ক্যাডেটদের পাসিং আউট প্যারেড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। পাবনার বেড়া উপজেলার নগরবাড়িতে অবস্থিত একাডেমির মাঠে রোববার প্যারেডটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্যারেডের সভাপতিত্ব করেন বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনার কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো. তৌফিকুল ইসলাম।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, একজন মেরিন অফিসার প্রায় ৫০ জন অদক্ষ শ্রমিকের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেন। তাই মেরিটাইম পেশাকে আরও জনপ্রিয় করা এবং প্রশিক্ষণ ব্যবস্থা আধুনিকায়নে সরকার কাজ করছে। সচিব হিসেবে যোগদানের পর আমি এ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হয়েছি এবং এই খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দৃঢ়প্রতিজ্ঞ।

আরও পড়ুনঃ   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন পেশাজীবীদের চাহিদা বাড়ছে। দেশের পাঁচটি মেরিন একাডেমি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের মেরিনাররা বিশ্বের বিভিন্ন দেশের জাহাজে কাজ করে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, যা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সরাসরি অবদান রাখছে।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ও নৌপরিবহন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, সামরিক-বেসামরিক কর্মকর্তা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   বেগুনি আভায় নজর কাড়লেন বুবলী

ক্যাডেটদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এ বছর নটিক্যাল বিভাগে ৩৩ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩২ জনসহ মোট ৬৫ জন ক্যাডেট প্রি-সী কোর্স সম্পন্ন করেছেন।

সব বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করায় নটিক্যাল বিভাগের সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন সুদীপ্ত চক্রবর্তী কমান্ড্যান্ট স্বর্ণপদক পান। নটিক্যাল বিভাগের ক্যাডেট ক্যাপ্টেন মো. ইউসুফ হোসেন রাফিদ এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাডেট ক্যাপ্টেন জিসান আবেদীন কমান্ড্যান্ট রৌপ্য পদক অর্জন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST