২১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে রাবির হলে দেয়ালে ফাটল, শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি প্রতিনিধি : ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরেবাংলা ফজলুল হক হলের দেয়ালে ফাটল এবং বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে আবাসিক শিক্ষার্থীরা দ্রুত স্থানান্তর ও হল পুনর্র্নিমাণের দাবিতে বিক্ষোভ করেছেন। ভবনটির বিভিন্ন স্থানে আগে থেকেই পলেস্তারা খসে পড়ছিল।

আজ শুক্রবার ভূমিকম্পের পর বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা হলের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে তাঁরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) ও সহ-উপাচার্য (প্রশাসন) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীরা সেখানে এক ঘণ্টার মতো অবস্থান করে বিক্ষোভ সমাপ্ত করেন।

শেরেবাংলা ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী ইমরান বলেন, ‘সকালের ভূমিকম্পের সময় হলের এক পাশে বড় ফাটলের সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে যে অংশগুলো সংস্কার করা হয়েছিল, সেগুলোও আবার ফেটে গেছে। তিন শতাধিক শিক্ষার্থীর জীবন ঝুঁকিতে রয়েছে। ভবনটি অনেক আগেই বসবাসের অযোগ্য হয়ে গেছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি। আমাদের দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তর না করলে বড় দুর্ঘটনা ঘটবে।’

আরও পড়ুনঃ   ওষুধ-পোশাকসহ অত্যাবশ্যকীয় পণ্যের ভ্যাট রিভিউ হচ্ছে: অর্থ উপদেষ্টা

শেরেবাংলা হল শাখা ছাত্রদলের সভাপতি মারুফ হাসান জেমস বলেন, ‘১৯৬২ সালে নির্মিত এই হল এখন পুরোপুরি জরাজীর্ণ। প্রতিটি রুমেই বড় বড় ফাটল রয়েছে। রাতে ঘুমন্ত অবস্থায় ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হয়েছেন—এমন ঘটনাও রয়েছে। ভূমিকম্পের সময় শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন, কেউ কেউ তিনতলা থেকে লাফ দেওয়ার কথাও চিন্তা করেছিলেন। আমরা বাঁচতে চাই, দ্রুত আমাদের নিরাপদ স্থানে সরিয়ে নিন।’

রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘জুমার নামাজের পর যদি নিরাপদ স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত না দেওয়া হয়, তাহলে আমরা অপেক্ষা করব না। প্রয়োজনে নিজেরাই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অন্য হলে চলে যাব। বর্তমান হলে থাকা নিরাপদ নয়। আমরা যে ভবনের সামনে দাঁড়িয়ে কথা বলছি, সেটি কখন ধসে পড়বে বলা যায় না।’

আরও পড়ুনঃ   মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

শেরেবাংলা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, ‘ভূমিকম্পের পর পরিদর্শনে এসে আমরা অসংখ্য ফাটল দেখতে পেয়েছি। এই হলে শিক্ষার্থীরা আর নিরাপদ নন। জুমার নামাজের পর বৈঠকে বসে তাদের দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক শিক্ষার্থীর পরীক্ষা চলছে। তাই তাদের বাড়ি পাঠানোও সম্ভব নয়। আমরা অবশ্যই দ্রুত নিরাপদ ব্যবস্থা গ্রহণ করব।’

সহ-উপাচার্য (প্রশাসন) ফরিদ উদ্দিন খান বলেন, ‘হল ভবনের অবস্থা অত্যন্ত খারাপ। তিনতলা ঘুরে দেখেছি, বিভিন্ন জায়গায় পলেস্তারা খসে পড়েছে, কিছু স্থানে গভীর ফাটল রয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। বুয়েট বা রুয়েটের বিশেষজ্ঞ এনে ঝুঁকির মাত্রা যাচাই করতে হবে। যদি বিশেষজ্ঞ মত অনুযায়ী ঝুঁকি বেশি হয়, তাহলে শিক্ষার্থীদের দ্রুত অন্য হলে রি-অ্যালোট (পুনরায় বরাদ্দ) করার সিদ্ধান্ত নিতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST