১৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নারী কাবাডি বিশ্বকাপ: টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক : নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিলো স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার তুলনামূলক অনভিজ্ঞ জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়েছেন রূপালী আক্তাররা।

শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস ও স্মৃতি আক্তাররা শুরু থেকেই প্রতিপক্ষকে আটকে রাখেন এবং রেইডে পয়েন্ট সংগ্রহ করতে থাকেন। মাত্র পাঁচ মিনিটেই জার্মানদের প্রথমবার অলআউট করে স্বাগতিকরা। তখন রূপালী আক্তারের দল এগিয়ে যায় ১০-০ পয়েন্টে। আধিপত্যর ম্যাচে প্রায় সব খেলোয়াড়কেই পরখ করে নেয় বাংলাদেশ।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার হবে: মিনু

২০২৩ সালে কাবাডি শুরু করা জার্মান মেয়েরা একপর্যায়ে ভালোই প্রতিরোধ গড়তে পেরেছিল। শারীরিক গঠনে ইউরোপের প্রতিনিধিরা শক্তিশালী হলেও বাংলাদেশ তাদের বিপক্ষে টেকনিকেই এগিয়ে গেছে।

দশম মিনিটে দ্বিতীয়বার অলআউট হয় জার্মানরা, তখন ম্যাচের ব্যবধান দাঁড়ায় ২২-৫ পয়েন্টে। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে ছিল ২৮-৯ পয়েন্টে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের কিছুটা আগোছালো ভাবের কারণে জার্মানি বেশ কিছু পয়েন্ট আদায় করে নেয়। ম্যাচের শেষ ছয় মিনিট বাকি থাকতে জার্মানি তৃতীয়বার অলআউট হয়। তখন স্কোর ছিল ৪৩-২১।

আরও পড়ুনঃ   মাস শেষ হওয়ার আগেই ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

শেষপর্যন্ত বাংলাদেশ ম্যাচ শেষ করে ৫৭-২৭ ব্যবধানে। এর মধ্যে জার্মানদের আরও একবার অলআউট করেছে বাংলাদেশের মেয়েরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST