১৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর বাগমারায় নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় জেলা তথ্য অফিস, রাজশাহী এ সমাবেশের আয়োজন করে। নারী সমাবেশে বাগমারা উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা তথ্য অফিস, রাজশাহীর উপপরিচালক নাফেয়ালা নাসরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সাবেক এসএমসি সভাপতি প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম, এসএমসি কমিটির এডহক সদস্য মোঃ হাবিবুর রহমান এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোছাঃ নুরুন নাহার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ   বাগমারা প্রেসক্লাবের নির্বাচনী তফশীল ঘোষণা

অনুষ্ঠানে বক্তাগণ তারুণ্যনির্ভর, উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতিগঠন, গুজব, অপপ্রচার এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, মানবপাচার প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণে পলিথিন বর্জন, ডেঙ্গু প্রতিরোধসহ পরিবেশ সুরক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুনঃ   চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হতে ও বন্যার্তদের সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার

নারী সমাবেশের শুরুতে নিরাপদ মাতৃত্ব, যৌতুক, মাদক, ডেঙ্গু এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১০

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১২

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৪

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৫

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৬

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৮

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৯

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST