১৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে রাজশাহীতে এনসিপির মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিষ্টি বিতরণ করেছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এনসিপির নেতৃবৃন্দ সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি রাজশাহীর নগরীর আহবায়ক মোবাশ্বের আলী সদস্য সচিব আতিকুর রহমান, যুগ্ম আহবায়ক সারোয়ারুল হক রবিন, রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এসময় এনসিপির নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করতে হবে। মিষ্টি বিতরণের সময় এনসিপির নেতাকর্মীরা শেখ হাসিনা স্বৈরাচার, দিল্লি তুমি পাহারাদার স্লোগান দিতে থাকেন।

অন্যদিকে একই রায়ের প্রতি সন্তুষ্টি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে মিষ্টি বিতরণ করেছেন রাকসুর নেতৃবৃন্দরা।

আরও পড়ুনঃ   বেইনসাফির রাজনীতি নয়, সত্যের পথে থাকতে হবে: হাসনাত আবদুল্লাহ

এছাড়াও রাজশাহী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ও তার সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। পুঠিয়া পৌরসভা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুঠিয়া ত্রিমোহনীতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বিএনপি নেতারা রায়কে ‘ন্যায়বিচারের প্রতিফল’ বলে মন্তব্য করেন।

একই দিনে একই ইস্যুকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের এমন ভিন্নমুখী কর্মসূচি রাজশাহীর সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্ডুমালা পৌর বিএনপির দোয়া মাহফিল

শাড়ি-গয়নায় অপুর সাজ, সঙ্গে কী বার্তা দিলেন?

মেক্সিকোর চিড়িয়াখানায় বিশ্বকাপ ম্যাচ নিয়ে হাতি-গরিলাদের ভবিষ্যদ্বাণী!

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

১০

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১২

নগরীতে ২০৫৫ পিস ইয়াবা, ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫

১৩

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৪

মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার : শিল্পমন্ত্রী

১৫

বাংলাদেশে সাইবার বুলিং : প্রতিরোধ ও প্রতিকার

১৬

ডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে : রাসিক প্রশাসক

১৭

রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে প্রাণ হারাল কিশোর

১৮

স্বাস্থসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার

১৯

জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

২০

Design & Developed by: BD IT HOST