২৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে কর্মী ও সুধী সমাবেশে জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করে যাচ্ছে। তাই প্রত্যেক জামায়াত কর্মীকে একজন সফল সমাজকর্মী হিসেবে নিজেকে তৈরি করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে।

আরও পড়ুনঃ   ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল, সেক্রেটারি নুরুল

তিনি তার বক্তব্যে সাম্প্রতিক সময়ে দেশে হানাহানি, দখলদারিত্ব ও চাঁদাবাজির ঘটনা উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার বিকালে দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।

ইউনিয়ন আমীর অধ্যাপক জাবের আলীর সভাপতিত্বে ও মাস্টার আব্দুল খালেকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য মাওলানা আহমদ উল্লাহ, উপজেলা আমীর মাষ্টার সাইফুল ইসলাম, তাহেরপুর পৌর আমীর অধ্যাপক শহীদুজ্জামান মীর।

আরও পড়ুনঃ   শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা আব্দুল জব্বার, মাওলানা আব্দুল কাদের, আব্দুল্লাহিল কাফি ও আব্দুল আজিজ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

২

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

৩

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

৪

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

৫

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

৬

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

৭

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৮

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

৯

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১০

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১১

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১২

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

১৩

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

১৪

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

১৫

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

১৬

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১৭

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৯

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST