১৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘা-চারঘাটে জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের বিশাল শোডাউন

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় ৪ হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড় ৯ টায় বাঘা পৌরসভার চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জামায়াত নেতা অধ্যক্ষ নাজমুল হকের এই মোটরসাইকেল শোডাউন শুরু হয়। মোটরসাইকেল শোডাউনটি বাঘা- চারঘাট উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাঘা উপজেলা সদর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে শেষ হয়।
এসময় তার সাথে ছিলেন, জামায়াতের রাজশাহী জেলা শাখার সেক্রেটারি গোলাম মর্তুজা, রাজশাহী জেলা নায়েবে আমীর মইনুল হোসেন শেখ, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামরুজ্জামান,
জামায়াতের রাজশাহী জেলা ইউনিটের সদস্য ও সাবেক বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী, বাঘা উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন, বাঘা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউনুছ আলী, বাঘা পৌর জামায়াতের আমীর অধ্যাপক সাবদার হোসেন, আড়ানী পোর জামায়াতের আমীর অধ্যাপক মনিরুল ইসলাম জিঞ্জু, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, বাঘা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ, চারঘাট উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ, চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি শিক্ষক আইয়ুব আলী, চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুফেল রানাসহ সহযোগী সংগঠনের প্রায় ৪ হাজার মোটরসাইকে নিয়ে অসংখ্য নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ   কথা বলছেন নুর, খাচ্ছেন তরল খাবার: ঢামেক পরিচালক

এসময় বক্তব্য রাখেন, জামায়াতের রাজশাহী জেলা শাখার সেক্রেটারি গোলাম মর্তুজা, রাজশাহী জেলা নায়েবে আমীর মইনুল হোসেন শেখ, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামরুজ্জামান,
জামায়াতের রাজশাহী জেলা ইউনিটের সদস্য ও বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন, বাঘা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা পৌর জামায়াতের আমীর অধ্যাপক সাবদার হোসেন প্রমুখ। নেতারা তাদের বক্তব্যে বলেন, অধ্যক্ষ নাজমুল হকের রাজনৈতিক ক্যারিয়ার স্বচ্ছ ও বহুদিনের। বাঘা-চারঘাট এলাকায় তার ক্লিন ইমেজ রয়েছে। এ কারণে এলাকার ভোটাররা তাকেই চাচ্ছেন। মিছিল পূর্ব সমাবেশে জামায়াতের রাজশাহী জেলা শাখার সেক্রেটারি গোলাম মর্তুজা

আরও পড়ুনঃ   ফেসবুকে বিএনপির নির্বাচনী প্রার্থীদের ভুয়া তালিকা, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

অধ্যক্ষ নাজমুল হকের পক্ষে ভোট চেয়ে বক্তব্যে বলেন, আজকের মিছিলে ভোটারদের যে সাড়া পেয়েছি তারা যদি দাড়ি পাল্লা প্রতিকে ভোট দেন তাহলে আমাদের বিজয় সু-নিশ্চিত। আজকে জনগণের উপস্থিতিই এর প্রমাণ । তিনি বলেন, আপনারা কারো কোন অপ্রচারে কান না দিয়ে অধ্যক্ষ নাজমুল হক ভাইকে ভোট দিবেন বলে আশা করি।

জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেন, আমি আপনাদের ভালবাসায় সিক্ত। আপনাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের মাধ্যমে বাঘা-চারঘাটের এমপি নয়, একজন সেবক হতে চাই। আগামী দিনে বাঘা-চারঘাটকে নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। এছাড়া আগামী দিনে আপনাদের সকল ভালো কাজের সাথে থাকবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST