১০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পবিত্র কোরআনের কসম, বিজেপির সঙ্গে আঁতাত করিনি: ওমর আবদুল্লাহ

অনলাইন ডেস্ক : বিজেপির সঙ্গে জোট গঠন করতে চাওয়ার অভিযোগ অস্বীকার করে পবিত্র কোরআনের শপথ নিয়েছেন ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, কখনোই তিনি বিজেপির সঙ্গে জোট করতে চাননি।

এর আগে বিজেপি দাবি করেছিল, রাজ্যের স্বায়ত্তশাসন ফেরানোর শর্তে ২০২৪ সালে দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে জোট গঠনের প্রস্তাব দিয়েছিলেন ওমর আবদুল্লাহ। সোমবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ লিখেছেন, “আমি পবিত্র কোরআনের শপথ করে বলছি, ২০২৪ সালে রাজ্যের স্বায়ত্তশাসন ফেরানোর জন্য কিংবা অন্য কোনো কারণে আমি বিজেপির সঙ্গে জোট করতে চাইনি। জীবিকা নির্বাহের জন্য (বিজেপি নেতা) সুনীল শর্মার মতো আমি মিথ্যা বলি না।”

এই মন্তব্যের মাধ্যমে রাজ্যের বিধানসভায় বিরোধী দলীয় নেতা সুনীল শর্মার বক্তব্যের জবাব দিয়েছেন ওমর আবদুল্লাহ। সুনীল শর্মা দাবি করেছিলেন, ওমর আবদুল্লাহ দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে জোট করার প্রস্তাব দেন। তার শর্ত ছিল, রাজ্যের স্বায়ত্তশাসন ফিরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ   ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা

তিনি আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনের পরও আবদুল্লাহ নাকি বিজেপির সঙ্গে সরকার গঠনের চেষ্টা করেছিলেন।

শর্মা সাংবাদিকদের বলেন, “২০২৪ সালে তিনি আবার দিল্লিতে গিয়ে প্রস্তাব দেন— যদি রাজ্যের পূর্ণাঙ্গ মর্যাদা ফেরানো হয়, তাহলে বিজেপির সঙ্গে সরকার গঠনে রাজি আছেন। কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। আমরা তাকে বলেছিলাম, জনগণ আমাদের বিরোধী দলে থাকার ম্যান্ডেট দিয়েছে। এখন তিনি যদি সত্যবাদী হন, তাহলে মসজিদে গিয়ে পবিত্র কোরআন হাতে নিয়ে শপথ করে বলুন— তিনি দিল্লিতে সরকার গঠনের আলোচনায় যাননি। তিনি সেটা করবেন না… তবে আমরা প্রস্তুত, যেখানেই বলেন, আমরা শপথ নিতে রাজি।”

আরও পড়ুনঃ   ট্রাম্পের বিরুদ্ধে অভিবাসী অধিকার সংস্থার মামলা

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সমালোচনা করেছেন ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মিরে বিজেপির বিরুদ্ধে একমাত্র তার দল ন্যাশনাল কনফারেন্সই লড়াই করছে।

এর আগে একইদিনে বুদগামে বিজেপির প্রার্থী সৈয়দ মোহসিনের সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে শর্মা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “ওমর আবদুল্লাহ যদি সত্যিই সৎ হন, তাহলে প্রকাশ্যে বলুন— দিল্লির সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি।”

তিনি আরও অভিযোগ করেন, ২০১৪ সালের নির্বাচনের পরও আবদুল্লাহ বিজেপির সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ‘নীতিগত ও জাতীয় স্বার্থের প্রশ্নে’ তা প্রত্যাখ্যান করে দলীয় নেতৃত্ব।

শর্মা অভিযোগ করে বলেন, ন্যাশনাল কনফারেন্স এখন প্রতারণা ও দ্বিচারিতার আশ্রয় নিচ্ছে, যাতে বিজেপির উত্থান রুখে দেওয়া যায়। তারা পরিবর্তনের ঢেউ ঠেকাতে সব চেষ্টা করছে, কিন্তু জনগণ এখন তাদের ভণ্ডামির রাজনীতি চিনে ফেলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST