৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কাকন বাহিনীকে ধরতে ‘অপারেশন ফার্স্ট লাইট’, গ্রেপ্তার ২১

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী -এই চার জেলার বিস্তীর্ণ ও দুর্গম পদ্মার চরে সন্ত্রাসী কাকন বাহিনীকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক অভিযান চলছে। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’।

শনিবার দিবাগত ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানে পুলিশ, র‍্যাব ও এপিবিএনের প্রায় ১ হাজার ২০০ সদস্য অংশ নিয়েছেন। শনিবার সকাল ১০টা পর্যন্ত চলা অভিযানে কাকন বাহিনীর ২১ সদস্যকে গ্রেপ্তার, ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে যৌথ বাহিনীর চেকপোস্টে গ্রেপ্তার ২

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, “কাকন বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিম এই অভিযান পরিচালনা করছে।”

তিনি আরও জানান, “গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযান অব্যাহত রয়েছে এবং বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করা হবে।”

আরও পড়ুনঃ   রামেক হাসপাতাল থেকে নবজাতক চুরি: সন্দেহজনক নানা-নানী আটক

গত ২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজার নিচ খানপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন।

ঘটনার পর বাহিনীপ্রধান হাসিনুজ্জামান কাকনসহ সদস্যদের নামে দৌলতপুর থানায় মামলা হয়। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ায় তাঁদের বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST