৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় বিএনপি নেতার পুকুরে বিষ প্রয়োগে দেড় কোটি টাকার ক্ষতি

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান।

শনিবার রাতের কোনো এক সময় দুবিলার বিলে সাধারণ মানুষের কাছ থেকে লিজ নেওয়া ৫০ বিঘা আয়তনের একটি পুকুরে অজ্ঞাত দুষ্কৃতকারীরা বিষ প্রয়োগ করে। এতে প্রায় দেড় কোটি টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ করেন তিনি।

রবিবার সকালে পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, বড় বড় মাছ পানিতে ভেসে উঠেছে। অনেক মাছ সাধারণ মানুষ নিয়ে গেছে। পানি ঠান্ডা ও বিষের প্রভাবে অনেক মাছ তলিয়ে গেছে, যেগুলো এক-দুই দিনের মধ্যে পচে ভেসে উঠবে বলে জানান এলাকাবাসী।

আরও পড়ুনঃ   কাশিমপুর কারাগার থেকে পলাতক ফাঁসির আদেশপ্রাপ্ত ৩ কয়েদি গ্রেপ্তার

বিএনপি কর্তৃক গত সোমবার মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশের পর থেকেই বাগমারায় একের পর এক অঘটন ঘটছে। উপাধ্যক্ষ আব্দুস সোবহান রাজশাহী-৪ (বাগমারা) আসনে মনোনয়ন বঞ্চিত অধ্যাপক কামাল হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।

উপাধ্যক্ষ সোবহান জানান, “গতকাল রাতে দুষ্কৃতকারীরা পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। রাতেই পাহারাদার মাছ ভেসে উঠতে দেখে খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। সকাল থেকে মৃত মাছের সংখ্যা আরও বাড়ছে।”

তিনি দীর্ঘদিন ধরে ইটভাটার ব্যবসার পাশাপাশি একাধিক পুকুরে মাছ চাষ করছেন। ইজারা নিয়ে এই পুকুরেও মাছ চাষ করছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

তার অভিযোগ, “রাজনৈতিক কারণে, বিশেষ করে অধ্যাপক কামাল হোসেনের পক্ষে থাকার কারণে এতো বড় ক্ষতি করা হয়েছে। কারও সঙ্গে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি, আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করব।”

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১০

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১১

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৩

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৪

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৫

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৬

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৭

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৮

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৯

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

২০

Design & Developed by: BD IT HOST