৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নতুন দলের নেতৃত্ব পেলেন সাকিব

অনলাইন ডেস্ক : আবুধাবি টি-টেন লিগের আসন্ন আসরে রয়েল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দলটির নেতৃত্বও থাকছে বাংলাদেশি এই অভিজ্ঞ অলরাউন্ডারের কাঁধে।

শনিবার এক বিবৃতিতে সাকিবের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছে রয়েল চ্যাম্পস। সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও আছে এই দলে। অর্থাৎ অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল গড়েছে তারা।

রয়েলের নেতৃত্ব পেয়ে সাকিব বলেছেন, ‘রয়েল চ্যাম্পসকে নেতৃত্ব দেয়া আমার জন্য সম্মানের বিষয়। এত প্রতিভাবান খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে পেরে আমি উৎসাহী। আমরা মাঠের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই আকর্ষণ বয়ে আনার জন্য চেষ্টা করব এবং দর্শকদের একটি রোমাঞ্চপূর্ণ, প্রতিযোগিতামূলক মৌসুম উপহার দেব। নতুন দল হিসেবে আমাদের শক্তি এবং উদ্যম অসাধারণ।’

আরও পড়ুনঃ   ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ, নতুন তারিখে হবে পুনঃভোট : ইসি

দলটির কোচ স্যার কোর্টনি ওয়ালশ বলেছেন, ‘আমরা এমন একটি সুষম দল গড়ে তোলার চেষ্টা করেছি যা আবুধাবি টি-টেনের দ্রুত গতির সাথে খাপ খাইয়ে নিতে পারবে। খেলোয়াড়রা তাদের ভূমিকা সম্পর্কে প্রতিশ্রুতিশীল এবং বোঝাপড়া প্রদর্শন করেছে, যা আমাদের নতুন মৌসুমে শক্তিশালী প্রভাব রাখতে গুরুত্বপূর্ণ হবে।’

আরও পড়ুনঃ   এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রোববার

দলের প্রধান নির্বাহী রাজশ্রী শেটে বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল এমন একটি দল গঠন করা যা দক্ষতা, সংকল্প এবং একতা প্রতিফলিত করে। দলের মধ্যে যে উদ্যম রয়েছে তা আশাব্যঞ্জক এবং আমরা নিশ্চিত রয়েল চ্যাম্পস এমন পারফরম্যান্স প্রদর্শন করবে যা আমাদের সফলতার ভিশনকে প্রতিফলিত করবে।’

টি-টেন লিগে রয়েল চ্যাম্পসের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দলটির প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১০

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

১১

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

১২

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৩

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৫

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

১৬

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

১৭

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

১৮

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১৯

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST