৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ জেতাই সবচেয়ে বড় অর্জন- রোনালদোকে মেসির জবাব!

অনলাইন ডেস্ক : তিন বছর আগে লিওনেল মেসি তার সমৃদ্ধশালী ক্যারিয়ারের একমাত্র আক্ষেপ ঘুচিয়েছিলেন বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে। তারপরই ক্রিস্টিয়ানো রোনালদো ও তার মধ্যে কে সেরা, সেই প্রশ্নে যবনিকাপাত ঘটার কথা ছিল। কিন্তু তা হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিআরসেভেন দাবি করেন, বিশ্বকাপ জিতলেই কাউকে ইতিহাসের সেরা বল ন্যায্য নয়। এবার এনিয়ে পাল্টা জবাব দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানের সঙ্গে সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আপনি যদি আমার কাছে জানতে চান, ক্রিস্টিয়ানো বিশ্বকাপ জেতা কি আপনার স্বপ্ন? না, এটা একটি স্বপ্ন নয়। এটা দিয়ে কী নির্ধারণ করা যায়? আমি ইতিহাসের সেরা কি না? ছয় বা সাত ম্যাচের একটি প্রতিযোগিতা দিয়ে এমন কিছু নির্ধারণ করা কি ঠিক মনে করেন?’

আরও পড়ুনঃ   বাগমারায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

রোনালদোর কাছে শ্রেষ্ঠত্ব নির্ধারণে বিশ্বকাপ ট্রফি কতটা ন্যায্য, সেই ব্যাপারে যুক্তি খাটাতে যাননি মেসি। তবে তার মতে, প্রত্যেক খেলোয়াড়ের উচিত বিশ্বকাপ জয়ের রোমাঞ্চকর অনুভূতি পাওয়া।

ফ্লোরিডায় আমেরিকা বিজনেস ফোরামে মেসি এনিয়ে কথা বলেছেন, ‘সত্যি কথা হচ্ছে, ওই মুহূর্তের অনুভূতি ব্যাখ্যা করা কঠিন। ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, আমার সতীর্থদের জন্য, এমনকি দেশের জন্য, ট্রফির মানে কী সেটা ভাষায় প্রকাশ করা যাবে না।’

ইন্টার মায়ামি ফরোয়ার্ড আরো বলেন, ‘দেশ কীভাবে উদযাপন করেছে, সেটা স্পষ্ট ছিল। দীর্ঘ সময় পর আমাদের এই আকাঙ্ক্ষা পূরণ হয়েছিল।’

আরও পড়ুনঃ   যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চের ঘোষণা

বিশ্বকাপই একজন ফুটবলারের সবচেয়ে বড় অর্জন মনে করেন তিনি, ‘আমার জন্য এটা ছিল বিশেষ। প্রথমত, একজন খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ জেতা সবচেয়ে বড় অর্জন। পেশাদার ফুটবলারের জন্য বিশ্বকাপ জেতাই সব। বিশ্বকাপের চেয়ে বেশি কিছু আর নেই। আপনি আর কিছু চাইতে পারেন না। আর আমি সৌভাগ্যবান যে আমি এটার আগে সবকিছু অর্জন করেছি। সেটা ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে। আমরা জাতীয় দলের সঙ্গে কোপা আমেরিকাও জিতেছিলাম। শুধু এটা (বিশ্বকাপ) ছিল না। এই ট্রফি দিয়ে আমার ক্যারিয়ার যেন পূর্ণ হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১০

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১১

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১২

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৩

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৪

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৫

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৬

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৯

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST