৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : অবিলম্বে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। পরে গ্রাহকেরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

‘সচেতন রাজশাহীবাসী’র ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, প্রিপেইড মিটার সংযোগের কারণে সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন। ওভারলোড হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, লো ব্যাটারির কারণে মিটার লক হয়ে পড়ে, ভুল বা পুরনো টোকেন লোড করলেও মিটার লক হয়ে যায়, আবার বেশি ভোল্টেজের কারণে মিটার ট্রিপ করে। চার্জ দেওয়ার পর সংযোগ ফেরত পাওয়া কঠিন হয়ে পড়ে। অনেক সময় বিলও বেশি আসে। তাছাড়া রিচার্জের খরচ ও জটিলতাও বেড়েছে বলে তারা অভিযোগ করেন।

আরও পড়ুনঃ   শেষের পাতা

এম এ সবুর নামের এক ব্যক্তি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে হবে, বিদ্যুতের বিভিন্ন স্ল্যাব সমন্বয় করতে হবে, ডিমান্ড চার্জ বাতিল করতে হবে এবং নতুন সংযোগের ক্ষেত্রে জটিলতা কমাতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

আরও পড়ুনঃ   শুক্রবার শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা

মানববন্ধনে আরও বক্তব্য দেন, রাজশাহী নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, সমাজসেবক এ বি সিদ্দিক, ২ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST