১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

গণমাধ্যমের স্বাধীনতা ও সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

হুমায়ুন কবীর, স্টাফ রিপোর্টার : রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় ৩৮ দফা দাবি জানিয়েছেন। তারা ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকর করা; অবিলম্বে স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন গঠন; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রেডিও, সংবাদ সংস্থা, অনলাইন ও মাল্টিমিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবি জানান। দাবি আদায়ে প্রয়োজনে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেওয়া হয়।

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল। বক্তব্য রাখেন বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সাবেক সভাপতি ও দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, সাবেক সহসভাপতি আবদুস সবুর, এনটিভির রাজশাহী প্রতিনিধি শ.ম সাজু, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, সিনিয়র সাংবাদিক মো: আনিসুজ্জামান, বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সাঈদ রনি, রাজশাহী মেডিকেল কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ডা. তারিকুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাফসান আলম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক। সমাবেশে রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   পবায় শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সমাবেশে সাংবাদিক নেতারা আরো বলেন, আমরা এমন একটি সংবাদমাধ্যম চাই, যেখানে একজন সাংবাদিক কোনো পক্ষের চাপ ছাড়াই ঘটনার গভীরে গিয়ে সত্য তুলে ধরতে পারবেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কথা বলা হলেও তা কার্যকর করা হচ্ছে না। অধিকাংশ সংবাদমাধ্যমে নবম ওয়েজ বোর্ড কার্যকর হয়নি। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। তাই বর্তমান সরকারকে দ্রুত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুনঃ   সুপ্রিম কোর্ট এলাকায় অগ্নি-প্রতিরোধ সুরক্ষা বাড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সমাবেশে সভাপতির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল বলেন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন করতে হবে। শুধু তাই নয়, সংবাদপত্রের স্বাধীনতাকেও যেকোনো মূল্যে সুরক্ষা দিতে হবে। আইনি কাঠামো দ্বারা সুরক্ষা না দিলে সাংবাদিক সমাজ প্রতিনিয়ত রাষ্ট্রযন্ত্র ও ক্ষমতাবানদের দ্বারা নিগৃহীত হতে থাকবে।

সাংবাদিক নেতা আবদুল আউয়াল বলেন, অবিলম্বে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে। দাবি আদায়ে প্রয়োজনে আগামীতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন বলেন, সাংবাদিকদের চাকরিচ্যুতি বন্ধ এবং ইতোমধ্যে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল করতে হবে। দীর্ঘদিন ধরে সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কথা বলা হলেও তা কার্যকর করা হচ্ছে না। অধিকাংশ সংবাদমাধ্যমে নবম ওয়েজ বোর্ড কার্যকর হয়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST