৩১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে পূর্ব শক্রুতার জেরে চাষকৃত পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে চাষকৃত পুকুরে বিষ দিয়ে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার কামারগাঁ ইউপির মালশিরা গ্রামের একটি পুকুরে। এঘটনায় ভুক্তভোগী ওই মাছ চাষী মালশিরা গ্রামের মৃত হারেজ আলী সোনারের পুত্র সুলতান আলী বাদি হয়ে একই গ্রামের মৃত কছির উদ্দীনের পুত্র ছাইফুল ইসলাম (৪০), রফিল শাহ’র পুত্র মাসুদ (৩৫), মৃত বিশু সোনারের পুত্র মুজাম্মেল হক (৫২) ও মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের মৃত লজির শাহ’র পুত্র বাবু (৪২) কে আসামী করে তানোর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

পুলিশে অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসামীর সাথে মাছচাষী সুলতানের মধ্যে শক্রুতা চলে আসছিলো। এরই জের ধরে গত ২৩ অক্টোবর সকাল ১০টার চাষকৃত মালশিরা মোজার সরকার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার মাছ মেরে ফেলে। লোক মারফত খবর পেয়ে ভুক্তভোগী পুকুরে গিয়ে মাছ মরে যাওয়ার দৃশ্য দেখে তানোর থানা পুলিশ খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১ নং বিবাদীর এনআইডি কার্ড ও এক কপি ছবি উদ্ধার করেন। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী

এবিষয়ে অভিযোগের বাদি ভুক্তভোগী মাছচাষী সুলতান আলী বলেন, এলাকায় সবাই জানে বিবাদীদের সাথে দীর্ঘিদন ধরে আমার শুক্রুতা চলে আসছে। তিনি বলেন, তারাই আমার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে। আমার প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। তিনি এর বিচার দাবি করেন। বিবাদীদের সাথে যেগাযোগের চেষ্টা কারে কাউকেই পাওয়া যায়নি।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বরেও জানান তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১০

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১১

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৩

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৪

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৫

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৬

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৭

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৮

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

২০

Design & Developed by: BD IT HOST