স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর আনুমানিক রাত ১০টা ৫০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির একটি নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে।
সীমান্ত পিলার ৪৪/২-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোদাগাড়ী থানার হনুমন্তনগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় টহল দলটি মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৬৬ হাজার ১০ টাকা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST