১৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রুশ তেল নিয়ে ট্রাম্পের সঙ্গে মোদির কোনও ফোনালাপই হয়নি, দাবি ভারতের

অনলাইন ডেস্ক : ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন আশ্বাসই দিয়েছেন বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন বক্তব্য সম্পূর্ণ অস্বীকার করেছে ভারত।

নয়াদিল্লি বরং দাবি করেছে, ট্রাম্প ও মোদির মধ্যে এ বিষয়ে কোনও ফোনালাপই হয়নি। শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্প্রতি টেলিফোনে কথা বলা এবং ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে বলে তাকে আশ্বস্ত করেছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে ভারত বৃহস্পতিবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, মোদি ও ট্রাম্পের মধ্যে এ ধরনের কোনও ফোনালাপই হয়নি।

আরও পড়ুনঃ   নয়াদিল্লির ৩ শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি

বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “জ্বালানি ইস্যুতে যুক্তরাষ্ট্রের মন্তব্য সম্পর্কে আমরা আগেই একটি বিবৃতি দিয়েছি। টেলিফোনে কথোপকথনের বিষয়ে বলতে পারি- প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে এ বিষয়ে কোনও আলোচনা হয়নি।”

এর আগে ডোনাল্ড ট্রাম্প মোদির আশ্বাসের বিষয়ে বলেন, “তিনি (ভারতের প্রধানমন্ত্রী) আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ হবে। এটি তাৎক্ষণিকভাবে করা সম্ভব নয়; কিছু প্রক্রিয়া রয়েছে। তবে শিগগিরই তা সম্পন্ন হবে।”

তার দাবি, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করা “অনেক সহজ” হয়ে যাবে। ট্রাম্প বলেন, “খুব অল্প সময়ের মধ্যেই ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। যুদ্ধ শেষ হলে তারা আবার স্বাভাবিক বাণিজ্যে ফিরবে।”

আরও পড়ুনঃ   পাকিস্তানকে বন্যার সতর্কতা দিয়ে বাঁধ খুলে দিয়েছে ভারত

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা বিভিন্ন শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র, বারবার রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার সমালোচনা করেছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন, ভারত কেবল নিজের নাগরিকদের জন্য সর্বোত্তম চুক্তি নিশ্চিত করার চেষ্টা করছে।

ট্রাম্পের বক্তব্যের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও জানায়, দেশটির জ্বালানি আমদানির নীতি সম্পূর্ণভাবে দেশীয় ভোক্তার স্বার্থ ও জ্বালানি নিরাপত্তার ওপর নির্ভরশীল, কোনও বিদেশি রাজনৈতিক বিবেচনার ওপরে নয়।

বিবৃতিতে আরও বলা হয়, “ভারত তেল ও গ্যাসের বড় আমদানিকারক দেশ। অস্থির জ্বালানি বাজারে ভারতীয় ভোক্তার স্বার্থ রক্ষা করাই সবসময় আমাদের অগ্রাধিকার। আমাদের আমদানি নীতিও সেই লক্ষ্যেই পরিচালিত হয়।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST