১৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে ৬৯.৮৩ শতাংশ ভোট পড়েছে

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।

জানা গেছে, রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০৯ জন। এর মধ্যে ভোট কাস্ট হয়ছে ২০ হাজার ১৮৭টি। সেই হিসেবে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে সৈয়দ আমির আলী হলে ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে বেগম রোকেয়া হলে ৫৯ দশমিক ৬০ শতাংশ।

কোন হলে কত ভোট পড়েছে

ছেলেদের হলগুলোর মধ্যে শেরে বাংলা ফজলুল হক হলে ভোটার ৯৯৩ জন। ভোট দিয়েছেন ৭৩৪ জন। ভোটার উপস্থিতি ৭৩ দশমিক ৯২ শতাংশ। শাহমখদুম হলের ১ হাজার ৪০৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৯৫ জন। ভোটার উপস্থিতি ৭৭ দশমিক ৭১ শতাংশ।

নবাব আব্দুল লতিফ হলের ভোটার ১ হাজার ১১৩ জন। এর মধ্যে ৭৭০ জন ভোট দিয়েছেন। এ হলের ভোটার উপস্থিতি ৬৯ দশমিক ১৮ শতাংশ। সৈয়দ আমির আলী হলের ১ হাজার ২৩৩ জন ভোটারের মধ্যে ৯৫৯ জন ভোট দিয়েছেন। ভোট পড়ার গড় হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

আরও পড়ুনঃ   টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ

সৈয়দ শামসুজ্জোহা হলের ২ হাজার ৪৪৬ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৭৫০ জন। ভোটার উপস্থিতি ৭৬ দশমিক ৫৩ শতাংশ। সৈয়দ হবিবুর রহমান হলের ২ হাজার ৪৪৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৭৫০ জন। ভোটার উপস্থিতি ৭১ দশমিক ৫৫ শতাংশ।

এদিকে মতিহার হলের ভোটার ১ হাজার ৮৭১ জন। এর মধ্যে ১ হাজার ৩৭০ জন ভোট দিয়েছেন। ভোটার উপস্থিতি ৭৩ দশমিক ২২ শতাংশ। মাদার বখশ হলের ১ হাজার ৮৭৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৩৩৮ জন। এখানে ভোটার উপস্থিতি ৭১ দশমিক ২৫ শতাংশ। শহীদ জিয়াউর রহমান হলের ভোটার ছিলেন ১ হাজার ৯৬৩ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৪০৭ জন। ভোটার উপস্থিতি ৭১ দশমিক ৬৮ শতাংশ।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ভোটার ১ হাজার ৮৬২ জন। এর মধ্যে ১ হাজার ৪৪৫ জন ভোট দিয়েছেন। এ হলের ৭৭ দশমিক ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। বিজয়-২৪ হলের ১ হাজার ৫২৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ১২৯ জন ভোট দিয়েছেন। ভোট পড়ার হার ৭৩ দশমিক ৮৪ শতাংশ।

মেয়েদের হলগুলোর মধ্যে মন্নুজান হলের ভোটার ২ হাজার ৩৮১ জন। এর মধ্যে ১ হাজার ৫৯৮ জন ভোট দিয়েছেন। ভোট পড়ার হার ৬৭ দশমিক ১১ শতাংশ। বেগম রোকেয়া হলের ২ হাজার ১৭৩ জনের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ২৯৫ জন। ভোট পড়ার হার ৫৯ দশমিক ৬০ শতাংশ।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার নেতৃত্বে সচিব সভা বুধবার

তাপসী রাবেয়া হলের ভোটার ১ হাজার ২৪১ জন। এর মধ্যে ৭৯০ জন ভোট দিয়েছেন। ভোটার উপস্থিতি ৬৩ দশমিক ৬৬ শতাংশ। বেগম খালেদা জিয়া হলের ভোটার ১ হাজার ২৭৫ জন। এর মধ্যে ৭৮৪ জন ভোট দিয়েছেন। ভোটার উপস্থিতি ৬১ দশমিক ৪৯ শতাংশ।

রহমতুন্নেসা হলের ভোটার ১ হাজার ৭৬৬ জন। এর মধ্যে ১ হাজার ৭২ জন ভোট দিয়েছেন। ভোট পড়ার হার ৬০ দশমিক ৭০ শতাংশ। আর জুলাই-৩৬ হলের ২ হাজার ৪৭২ জনের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬৫৩ জন। এ হলের ভোটার উপস্থিতি ৬৬ দশমিক ৮৭ শতাংশ।

এর আগে সকাল ৯টায় একযোগে বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনে স্থাপন করা ১৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন ভোটাররা। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্র থেকে ব্যালট বক্সগুলো নিয়ে আসা হয় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। সেখানে ভোট গণনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST