১৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

কারিশমার স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তির দলিলে ছেলের নামই ভুল!

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার বিপুল সম্পত্তি নিয়ে আইনি জটিলতা ক্রমেই জটিল হচ্ছে। সম্প্রতি জানা গেছে, সঞ্জয়ের সম্পত্তির দলিলে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে, এর মধ্যে রয়েছে কারিশমার ছেলের নামের বানান ভুল।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির দলিলে একাধিক ভুল পাওয়া গেছে। কারিশমা ও সঞ্জয়ের সন্তান কিয়ানের নামের বানান ভুলভাবে লেখা হয়েছে, আর মেয়ে সামাইরার ঠিকানাতেও রয়েছে ত্রুটি।

আরও পড়ুনঃ   ৮ কেন, ১২ ঘণ্টাও কাজ করা যায়, দীপিকাকে খোঁচা রাশমিকার

কারিশমার দুই সন্তানের পক্ষের আইনজীবী মহেশ জেঠমলানির অভিযোগ, ইচ্ছাকৃতভাবে এই ভুল করা হয়েছে, যাতে সন্তানদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা যায়। তার দাবি, এই দলিল সঞ্জয় নিজে নয়, বরং তার তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব এই কারসাজি করেছেন।

অন্যদিকে, সঞ্জয়ের মা ও বোনেরও অভিযোগ, প্রিয়া সচদেব নাকি এককভাবে সঞ্জয়ের সমস্ত সম্পত্তি নিজের নামে নিতে চাইছেন।

গত ১২ জুন লন্ডনে মারা যান শিল্পপতি সঞ্জয় কাপুর। সেদিন পোলো খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। খেলার সময় মুখে মৌমাছি ঢুকে পড়ে, এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। পরে আইনি জটিলতার কারণে প্রায় এক সপ্তাহ পর ১৯ জুন তার মরদেহ ভারতে আনা হয়।

আরও পড়ুনঃ   মুক্তির দিনেই অনলাইনে দেখা যাচ্ছে ‘পুষ্পা টু’

২০০৩ সালে করিশমা কাপুর ও সঞ্জয় কাপুরের বিয়ে হয়েছিল। তবে দীর্ঘদিন মতবিরোধ চলার পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। সঞ্জয়ের মৃত্যুর পর থেকে তার উত্তরাধিকার ও সম্পত্তি নিয়ে কারিশমা ও প্রিয়ার মধ্যে বিরোধ তীব্র আকার নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST