১৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

‘সব দোষ রিপন মিয়ার’

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি রিপন মিয়া। পেশায় কাঠমিস্ত্রি হলেও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করে তিনি রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন। ২০১৬ সালে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে যাত্রা শুরু করেন রিপন মিয়া।

সম্প্রতি রিপন মিয়াকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তাকে নিয়ে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার তাকে নিয়ে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

পোস্টটি হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-
‘স্বার্থে আঘাত লাগলে নিজের বাবা-মাও তার সন্তানকে টেনে নামাতে পারে। রিপন মিয়া কত খারাপ কিংবা কত ভালো, সেটা নিয়ে তো সবাই কথা বলছি, কিন্তু মুদ্রার অপর পিঠ কি দেখছি আমরা? তার বাবা-মা একবারও তার সন্তানের সম্মানের কথা ভাবলেন না।

আরও পড়ুনঃ   রাকিবকে নিয়ে গুঞ্জনের মাঝে ভক্তদের সুখবর দিলেন মাহি

মিডিয়ার চাকচিক্য মোবাইলে যতটা দেখা যায়, আসল জীবনে ততটা নাও হতে পারে। রিপন মিয়ার স্পনসর্ড ঘোরাফেরা দেখে তাকে অঢেল সম্পদশালী মনে করার কোনো কারণই নেই।

নিজের বাবা-মা, নিজের ছেলের সামান্য উন্নতিতে খুশি হতে পারছেন না তাহলে কিভাবে আশা করি আমাদের সমাজ, আশেপাশের মানুষ, আমাদের সফলতায় বা অর্জনে আনন্দে আটখানা হয়ে যাবে?

আর ওই মহান সাংবাদিকগণ, যারা মানুষের ব্যক্তিগত বিষয়ে নাক, কান, গলা তথা পুরো শরীর গলিয়ে মানুষকে টেনে হেঁচড়ে নিচে নামায় সামান্য কিছু পয়সার জন্য তাদেরকে কিভাবে দেখছেন আপনারা?

আরও পড়ুনঃ   বোঝার উপায় নেই, এই সেই সাবিলা নূর!

আরেকটা বিষয়, রিপন মিয়া তো তার সব ভিডিওতে নিজেই দাবি করে সে গরিব। তাই “গরিব বলে বাবা-মাকে পরিচয় দিচ্ছেন না” এই শিরোনামটা ব্যবহার না করলেও পারতেন, দোষারোপগুলো আরও ক্রিয়েটিভ হতে পারত।

প্রকৃতি আমাদের বরাবরই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কতটা হিংস্র, কতটা ইনসিকিউর, কতটা হিংসুটে, কতটা লোভী, কতটা একা, কতটা অসহায়। যাই হোক, সব কথার শেষ কথা “সব দোষ রিপন মিয়ার।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১১

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১২

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৩

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৪

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৫

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৮

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৯

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

২০

Design & Developed by: BD IT HOST