১৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

শিক্ষক সমাবেশে হামলার প্রতিবাদে রাজশাহীতে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার : চাকুরী জাতীয়করণ, ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর ঢাকায় পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীতে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনের সামনে বৈষম্য বিরোধী শিক্ষক-কর্মচারী ফোরাম, রাজশাহী অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী অংশ নেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে নানা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন— ‘শিক্ষকের যোগ্য সম্মান দিতে হবে’, ‘এক দফা এক দাবি—জাতীয়করণ চাই’, ‘শিক্ষক মানে জাতির মেরুদণ্ড’, ‘ভিক্ষুক নয়, আমরা শিক্ষক’ ও ‘ন্যায্য দাবি বাস্তবায়ন করো, শিক্ষক সমাজ বাঁচাও’।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন আদর্শ ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ ও বৈষম্য বিরোধী শিক্ষক-কর্মচারী ফোরাম রাজশাহী অঞ্চলের আহ্বায়ক সেরাজুল হক।

সমাবেশে সভাপতিত্ব করেন আইডিয়াল কলেজ অধ্যক্ষ আব্দুল হামিদ।

কবি কাজী নজরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক নার্গিস পারভিন বলেন,“ভিক্ষুক নয়, আমরা শিক্ষক। শিক্ষকরা জাতি গঠনের অগ্ৰভাগে থেকে কাজ করেন, কিন্তু রাষ্ট্র তাদের সেই মর্যাদা ও অধিকার দেয় না। আজ শিক্ষক সমাজ লাঞ্ছিত, অবমানিত। সন্তানদের মুখে দু’বেলা ভালো খাবার তুলে দিতে না পারা একজন শিক্ষকের জন্য অপমানজনক। আমরা ন্যায্য প্রাপ্য চাই—ভিক্ষা নয়, অধিকার।”

আরও পড়ুনঃ   ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কেটে আবেগপ্রবণ বুবলী

প্রধান অতিথির বক্তব্যে আদর্শ ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ সেরাজুল হক বলেন,“শিক্ষকদের চাকুরী জাতীয়করণ এখন সময়ের দাবি। দেশের সব পেশার মানুষ যখন সুবিধা পাচ্ছে, তখন শিক্ষকরা কেন পিছিয়ে থাকবে? একজন শিক্ষককে সম্মান না দিলে জাতির ভবিষ্যৎ কখনও গড়ে উঠবে না। সরকারের প্রতি আহ্বান, দ্রুত আমাদের দাবি মেনে নিতে হবে।”

বাংলাদেশ শিক্ষক সমিতি পবা উপজেলা শাখার সচিব মহররম আলী খান বলেন,“সরকার প্রতি বছর বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর কথা বললেও শিক্ষকদের জীবনমান উন্নয়নের উদ্যোগ খুবই সীমিত। সরকারি চাকরিতর বাইরে যারা কাজ করেন, তাদের অবস্থাও করুণ। ন্যায্য ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধি না হলে শিক্ষক সমাজের মধ্যে গভীর হতাশা তৈরি হবে।”তিনি আরও বলেন, “যে জাতি শিক্ষকদের সম্মান দিতে জানে না, সে জাতি কখনও উন্নত হতে পারে না। আমাদের দাবি একটাই—শিক্ষকদের মর্যাদা ও প্রাপ্য অধিকার ফিরিয়ে দাও।”

আরও পড়ুনঃ   ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচে থাকবে পুরো পরিবার, যা বললেন মেসি

সমাবেশে বক্তারা বলেন, সরকার যদি দ্রুত শিক্ষকদের চাকুরি জাতীয়করণ ও অন্যান্য যৌক্তিক দাবি পূরণের পদক্ষেপ না নেয়, তবে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এর আগে গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশের শিক্ষক-কর্মচারীরা বেতন বৈষম্য দূরীকরণ, চাকুরী জাতীয়করণ ও অন্যান্য আর্থিক দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেন। কিন্তু পুলিশি বাধা ও হামলার ঘটনা ঘটে। এরই প্রতিবাদে রাজশাহীতেও শিক্ষক সমাজ ক্ষোভ ও নিন্দা জানিয়ে দিনব্যাপী কর্মবিরতি পালন করে।

প্রতিবাদ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মানববন্ধন করেন এবং “শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ—ন্যায়বিচার না পেলে আন্দোলন আরও তীব্র হবে” বলে ঘোষণা দেন।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী শিক্ষক-কর্মচারী ফোরাম দীর্ঘদিন ধরে দেশের বেসরকারি কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ, সরকারি চাকুরীর মর্যাদা প্রদান এবং ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে। সম্প্রতি আন্দোলন আরও জোরদার হওয়ায় রাজধানীসহ সারাদেশে সমাবেশ ও কর্মবিরতি কর্মসূচি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST