১২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

লন্ডনে অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে দেখতে গেলেন রোজিনা

অনলাইন ডেস্ক : অভিনয়জগতে একসঙ্গে কাজ করা দুই জনপ্রিয় মুখ—ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন নায়ক ইলিয়াস কাঞ্চন। অসুস্থ ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন মিডিয়া জগতের এক সময়ের সহকর্মী রোজিনা।

জুলাই মাসে প্রথম তিনি জানতে পারেন কাঞ্চনের ব্রেইন টিউমার হওয়ার খবর! সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা জানিয়ে একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি জুলাইতেই জেনেছিলাম কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন আমি লন্ডনে ছিলাম, কিন্তু দেখা হয়নি। কানাডায় চলে যেতে হয়েছিল, সেখান থেকেই নিয়মিত যোগাযোগ রেখেছি তার পরিবারের সঙ্গে, খোঁজ নিয়েছি তার চিকিৎসার অগ্রগতির।’

আরও পড়ুনঃ   হলিউডের নায়িকার সঙ্গে ইলন মাস্কের ছড়িয়ে পড়া ছবিগুলো কি আসল?

তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বরে আমি কানাডা থেকে লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম। তখনই তার সঙ্গে দেখা হয়, গল্প করি, ছবি তুলি। অসুস্থ হলেও মানসিকভাবে ভীষণ দৃঢ় মনে হয়েছে তাকে। অসুস্থতার ধকলে কিছুটা বিধ্বস্ত দেখালেও কাঞ্চন দাঁড়িয়ে নামাজ পড়ছে নিয়মিত। ধীরে ধীরে নানা বিষয়ে আমার সঙ্গে কথা বলেছে। ব্রেইনে যেহেতু সমস্যা, মাঝে মাঝে কিছু কথা ভুলে যায়, তবে আমি তাকে ভালোই দেখেছি।’

রোজিনা আরও বলেন, ‘কাঞ্চনের সঙ্গে আমি অনেক ছবি করেছি। আমরা প্রায় সমসাময়িক। কাজের প্রতি তার নিষ্ঠা, ভালোবাসা ও অধ্যবসায়ের ফলেই আজও তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন। মানুষ হিসেবে কাঞ্চন অসাধারণ শান্ত, ভদ্র এবং গভীরভাবে মানবিক একজন মানুষ।’

আরও পড়ুনঃ   অপমানের বিষয়ে মুখ খুললেন মনীষা

কয়েকদিন আগে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সে সময় এক বিবৃতিতে ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় জানান, ‘বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা চলছে নিয়মিতভাবে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসীসহ সবার কাছে অনুরোধ করছি আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

১১

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

১২

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৪

মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১৫

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

১৭

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : নারী সহ আটক ২

১৮

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

১৯

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

২০

Design & Developed by: BD IT HOST