১২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

মেসিদের ভারত সফর নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক : আগামী ডিসেম্বরে ভারত সফরে আসবেন লিওনেল মেসি এটা তিনি নিজেই নিশ্চিত করেছেন। মেসির এই ব্যক্তিগত সফরের আগেই অবশ্য পুরো আর্জেন্টিনা দলের ভারত সফর করার কথা রয়েছে। মূলত প্রীতি ম্যাচ খেলতেই ভারতে আসার কথা তাদের। তবে সেই সফর নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে।

ফিফা প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা এখন যুক্তরাষ্ট্রে। সেখানে ইতোমধ্যেই ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছে তারা। অপর ম্যাচটি আগামী বুধবার পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।

আরও পড়ুনঃ   একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি

অবশ্য এই সফর শেষেও খুব একটা বিশ্রামের সুযোগ নেই মেসিদের। নভেম্বরে আরো দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। প্রথম ম্যাচটি হবে অ্যাঙ্গোলার বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ভারতে। তবে টিওয়াইসি স্পোর্টসের খবরে বলা হয়েছে, ভারতের ম্যাচটির ভেন্যু পরিবর্তন হতে পারে।

আরও পড়ুনঃ   বায়তুল মোকাররমে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত

ভারত সফরে না আসলে সেই ম্যাচটিও হতে পারে আফ্রিকায়। তখন মরক্কোর বিপক্ষে ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা।

সর্বশেষ ২০১১ সালে ভারতের মাটিতে খেলেছিল আর্জেন্টিনা। এরপর দীর্ঘ এক যুগের বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছিলো এবার। তবে সেটিও এখন অনিশ্চিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

২

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৩

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৪

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৫

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৬

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৭

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৮

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১০

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১১

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১২

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৬

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৭

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৮

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৯

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST