১১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার : ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্র আজ শনিবার (১১ অক্টোবর) নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে।

‘বিপর্যয়কর ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ’- প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন উপলক্ষে সকালে বেলুন-ফেস্টুন উড়ানোর পর এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সিনেট ভবনে আলোচনা সভা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে দেশের ১৯ শতাংশ মানুষের কোনো না কোনোভাবে মানসিক স্বাস্থ্যগত সমস্যা রয়েছে। কিন্তু আমার মনে হয় সংখ্যাটা এর চেয়েও বেশি। সত্যিকার অর্থে সুস্থ মানুষের যে বৈশিষ্ট্য থাকার কথা সে বৈশিষ্ট্যসম্পন্ন মানুষ খুঁজে পাওয়া কঠিন।

আরও পড়ুনঃ   রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো ৪ কলেজ

দেশে মানসিক স্বাস্থ্য ইস্যুকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, আমাদের সমাজ মানসিক স্বাস্থ্যের বিষয়ে অসচেতন। আমরা যেভাবে শারীরিক স্বাস্থ্যগত সমস্যা অনুভব করি সেভাবে মানসিক স্বাস্থ্যগত সমস্যা অনুভব করি না। মানসিক সমস্যাগ্রস্তদের আমরা অনেক সময় অবহেলা করি যেমনটা গ্রামে-গঞ্জে মানসিক ভারসাম্যহীনদের দিকে ঢিল ছুড়ে মারা দেখলেই বুঝা যায়। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও সমান গুরুত্ব রয়েছে। এ বিষয়ে আমাদের অবশ্যই সচেতন হতে হবে।

তিনি বলেন, আমাদের সবার মধ্যেই ভালো থাকা বা খারাপ থাকার অনুভূতি রয়েছে। এসব নিয়েই আমাদের জীবন। যারা এই দুটোকেই সমানভাবে মোকাবেলা করতে পারে তাদের মানসিক স্বাস্থ্য ভালো বলা যায়। যে হৃদয়ে কোনো ক্ষত নেই সে হৃদয়ে কোনো আলো প্রবেশ করতে পারে না। সত্যিকার অর্থে একজন হৃদয়বান ভালো মানুষ হতে গেলে জীবনে ট্রমা বা ক্ষত থাকা দরকার বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ   রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগে একটি প্রাইমারি মেন্টালকেয়ার এর উদ্যোগ নিতে চাই। একজন মহিলা ফ্যাকাল্টি স্টাফসহ আপনারা যদি প্রাইমারি কিছু প্রশিক্ষণ দেন তাহলে শিক্ষার্থীরা এখান থেকে উপকৃত হবে বলে আশা করি। এ ধরনের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহা. এনামুল হক এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগীয় প্রধান ডা. শেখ মো. আবু হেনা মোস্তফা আলীম।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কাউন্সেলিং এন্ড গাইডেন্স অফিসের পরিচালক প্রফেসর ড. মেহজাবীন হক।

সভায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST