৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু রোববার

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা আগামী রোববার থেকে চালুর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তারিকুল হাসান পদত্যাগ করায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে তাঁর জায়গায় অতিরিক্ত-রেজিস্ট্রার শেখ সাদ আহমেদকে দায়িত্ব দেওয়াসহ আরও দুইটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে বৈঠকে সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমানিক।

বাকি সিদ্ধান্ত দুটি হলো, বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের স্থগিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করে শিগগিরই ক্লাস চালু এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আশরাফুল ইসলাম খান পদত্যাগ করায় তাঁর জায়গায় অফিসের জ্যেষ্ঠতার ভিত্তিতে একজনের নাম প্রস্তাব করা হয়েছে। যাতে পুনরায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা কার্যক্রম শুরু করা যায়।

আরও পড়ুনঃ   নাটোর চিনিকলে ডাকাতি, মালামাল লুট

আজ সন্ধ্যায় সিদ্ধান্তগুলো নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমানিক ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক বিমল কুমার প্রামাণিক।

এর আগে গত ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা সর্বজনীন পেনশনের আওতায় প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেন। এর দুদিন পর থেকে কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। এতে বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে।

উদ্ভূত পরিস্থিতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ও ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। এরপর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টর ও বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ বর্তমান প্রশাসনের অন্তত ৭৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেন। এতে অচলাবস্থা তৈরি হয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে। যথাযথ কর্তৃপক্ষ না থাকায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও স্বাভাবিক পরিস্থিতি ভেঙে পড়ে।

আরও পড়ুনঃ   রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন শুরু

এরই মধ্যে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আইন, সমাজকর্ম, ইসলামিক স্টাডিজসহ অন্তত ৭টি বিভাগে ক্লাস শুরু হয়েছে। পরে আজ বিকেলে ১০টি অনুষদের ডিনদের বৈঠকে সর্বসম্মতিক্রমে একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে এসব সিদ্ধান্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST