৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক

অনলাইন ডেস্ক : ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। বড় ব্যবধানে জয়ের পরেও আফগানিস্তান অধিনায়ক খুশি হতে পারছেন না। ম্যাচ শেষে রহমত শাহর আউট নিয়ে আক্ষেপ করেছেন হাশমতউল্লাহ শহীদি। অভিজ্ঞ এই ব্যাটার আউট না হলে আরও সহজে জয় তুলে নিতে পারত আফগানিস্তান, এমনটাই মনে করেন তিনি।

শহীদি সংবাদ সম্মেলনে বলেন, ‘ব্যাটিংয়েও আমরা ভালো শুরু করেছিলাম। রহমানউল্লাহ গুরবাজ আর রহমত শাহ দুজনেই ভালো ইনিংস খেলেছে। তবে দিন শেষে আমি রহমতকে নিয়ে খুশি নই। গুরবাজের আউটটা ঠিক আছে, সেটা ভালো বল ছিল, কিন্তু রহমত নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এসেছে।’

আরও পড়ুনঃ   জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের ‘নায়িকা’ : অধ্যাপক ইউনূস

‘এ পর্যায়ে যখন আমরা সেট হয়ে যাই এবং কন্ডিশন বুঝে ফেলি, তখন আমাদের উচিত ম্যাচটা শেষ করে আসা। রহমত ভালো খেলেছে, কিন্তু আমি ওর প্রতি কঠোর। কারণ, ও দলের সিনিয়র ক্রিকেটার। ওর আউট নিয়ে আমি সন্তুষ্ট নই।’-যোগ করেন তিনি।

নিজের দলের পারফরম্যান্স নিয়ে শহীদি বলেন, ‘দল যেভাবে খেলেছে তাতে আমি খুশি। এটা আমাদের জন্য ভালো একটা ম্যাচ ছিল, আর আমি পরের ম্যাচগুলোর জন্য নিয়ে অপেক্ষা করছি। সত্যি বলতে, আমি অনেক পরিশ্রম করছি, বিশেষ করে ফিল্ডিংয়ের ফিটনেস নিয়ে। আজ আমার জন্য দিনটা ভালো ছিল, একটা দারুণ রানআউট করেছি, আর ক্যাচও ধরেছি।’

আরও পড়ুনঃ   দেশের উন্নয়নের স্বার্থেই শিক্ষায় বৈষম্য দূর করতে হবে: এমপি বাদশা

‘নিজের মান আরও উন্নত করতে চাই যেন দলের সেরা ফিল্ডারদের একজন হতে পারি। আগেও ভালো ফিল্ডার ছিলাম (হাসি)। সামগ্রিকভাবে আমি পারফরম্যান্স নিয়ে খুব খুশি। বোলাররা দারুণ বল করেছে, বিশেষ করে মাঝখানের ওভারে। তারা ভালো লাইন ও লেংথে কিপটে বোলিং করেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

১১

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

১২

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৪

মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১৫

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

১৭

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : নারী সহ আটক ২

১৮

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

১৯

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

২০

Design & Developed by: BD IT HOST