৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিশ্ব ডাক দিবসের অনুষ্ঠানে গ্রাহকের বিশ্বাস অর্জনে গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার : ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। ‘জনগণের জন্য ডাক : স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী ডাক বিভাগ বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে সাতটায় অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ জিয়াউর রহমান এর নেতৃত্বে জিপিও থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে দিবসটির প্রতিপাদ্য বিষয়ে রাজশাহী জিপিও চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডাক বিভাগের বিকল্প তৈরি হয়ে গেছে। গ্রাহক মনঃক্ষুণ্ন হলে সে বিকল্প খুঁজে নিবে। এজন্য গ্রাহকের বিশ্বাস অর্জনে আমাদের সচেষ্ট থাকতে হবে।

আরও পড়ুনঃ   ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

ডাক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, জনসাধারণের পয়সায় আমাদের বেতন হয়। সুতরাং সেবা প্রদানের ক্ষেত্রে আরও বেশি যত্নশীল হতে হবে। গ্রাহক পর্যায় থেকে কোনো অভিযোগ আসলে সেগুলো দ্রুততার সাথে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।

আসাদুল ইসলাম আরও বলেন, বিশ্বে প্রযুক্তিগতভাবে ডাক বিভাগ এগিয়ে যাচ্ছে, আমরাও পিছিয়ে নেই। আমরা পেপারলেস ডাক বিভাগ তৈরির চেষ্টা করছি। এ ক্ষেত্রে রাজশাহী ডাক বিভাগ যথেষ্ট সফলতা দেখিয়েছে।

এ সময় প্রবাসীসহ ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের যে উদ্যোগ সরকার নিয়েছে তাকে ডাক বিভাগের জন্য একই সাথে চ্যালেঞ্জের ও সম্মানের বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ   নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে নগরীতে মানববন্ধন

অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ডাক জীবন বিমার রিজিওনাল ম্যানেজার খন্দকার মাহাবুব হোসেন, রাজশাহী জিপিওর সিনিয়র পোস্টমাস্টার মাহফুজুর রহমান এবং ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. রাকিব বিশ্বাস।

অনুষ্ঠানে রাজশাহী ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে রাজশাহী পোস্টাল একাডেমিতে দিবসটি উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১০

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১১

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১২

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৩

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৪

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

১৫

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১৭

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

১৮

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১৯

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST