৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত

অনলাইন ডেস্ক : ‘কোনো কারণে জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে গণভোটও সুষ্ঠু হবে না। যার ফলে নভেম্বরের মধ্যেই গণভোট হয়ে যাওয়া উচিত। এটি সহজ নির্বাচন।’ বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ কথা বলেন।

নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে তফসিল হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে বাধা থাকবে না বলেও জানান আব্দুল্লাহ মো. তাহের।

এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক সংস্কার ইস্যুতে বিএনপির দ্ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বিএনপিকে এখনই পরিষ্কারভাবে জানাতে হবে—তারা আদৌ সংস্কার চায় কি না।

আরও পড়ুনঃ   তানোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘বিএনপি মানুষকে বলছে, সংস্কার মানে। আবার নোট অব ডিসেন্ট দিচ্ছে। তার মানে সংস্কার মানছে না। তাদের এ বিষয়ে স্পষ্ট করতে হবে।’

ঐকমত্য নিয়ে তিনি বলেন, ‘কয়েকটি বিষয়ে মতভিন্নতা রয়েছে। গণভোট এবং জাতীয় নির্বাচন ভিন্ন বিষয়। গণভোট আগে হওয়া দরকার। নির্বাচন তার ভিত্তিতে হতে হবে।’

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘জুলাই সনদে উচ্চকক্ষ রয়েছে, তাই একইদিন গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট হলে জনগণ উচ্চকক্ষ চায় কি না বোঝার উপায় থাকবে না। কোথাও নির্বাচন স্থগিত হলে গণভোটেও তা হবে।’

আরও পড়ুনঃ   সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য ইলিয়াসপত্নী লুনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার পরও অনেকের সহজে মেনে নেয়ার মানসিকতা নেই বলেও মন্তব্য করেন আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, ‘কোনো কারণে জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে গণভোটও সুষ্ঠু হবে না। যার ফলে নভেম্বরের মধ্যেই গণভোট হয়ে যাওয়া উচিত। এটি সহজ নির্বাচন।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST