৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

কন্নড় সিনেমা থেকে নিষিদ্ধ হওয়া নিয়ে মুখ খুললেন রাশমিকা

অনলাইন ডেস্ক : ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে ‘ব্যান’ করা হয়েছে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে, এমন খবর ছড়িয়েছে সম্প্রতি। গুঞ্জনটি ছড়ানোর পরই মুখ খুললেন রাশমিকা; স্পষ্ট করলেন বিষয়টি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা জানালেন, ইন্ডাস্ট্রির সঙ্গে তার সম্পর্কে ছড়ানো খবরের সঙ্গে বাস্তবতার মিল নেই।

রাশমিকা বলেন, ‘বাইরের মানুষ জানে না ভেতরে কী চলছে। আমরা সব সময় ব্যক্তিগত জীবন ক্যামেরার সামনে আনতে পারি না বা অনলাইনে শেয়ার করি না। তাই অনেকে যা বলেন, তা সব সময় সত্য নয়। তবে পেশাগত সমালোচনা আমরা শুনি এবং নিজেদের উন্নতির জন্য তা কাজে লাগাই।’

আরও পড়ুনঃ   গ্রেপ্তারের ভয়ে ইউরোপের আকাশসীমা এড়িয়ে গেলেন নেতানিয়াহু

রাশমিকা তার অভিনয় জীবন শুরু করেন কন্নড় ছবির হাত ধরে। তারপর তিনি পুরো ভারতজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। গত কয়েক বছরে তিনি হিন্দি, তেলুগু এবং তামিল ছবিতে কাজ করেছেন। তবে দীর্ঘ সময় ধরে রাশমিকা কন্নড় ছবিতে কাজ না করার কারণে কর্ণাটকে তাকে ‘ব্যান’ করা হয়েছে, এমন গুঞ্জন আরও জোরালো হয়। এ বিষয়ে রাশমিকার ভাষ্য, ‘আমাকে কেউ ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করেনি। এসব শুধু ভুল বোঝাবুঝি।’

আরও পড়ুনঃ   শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মমতার

এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেও আলোচনায় রাশমিকা। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সেরেছেন। গত ৩ অক্টোবর বিজয়ের বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বাগদান অনুষ্ঠিত হয়। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হতে পারে, যদিও এ বিষয়ে দুজনেই প্রকাশ্যে কিছু বলেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST