২৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ের প্রথম ৬ মাসে মাত্র ২১ দিন একসঙ্গে কাটান কোহলি-আনুশকা

অনলাইন ডেস্ক : দাম্পত্য জীবনের ৫ বছর পার করলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা জুটি। সময়ের সঙ্গে সঙ্গে এই দম্পতির সম্পর্ক মজবুত হয়েছে। নিজেদের ভালো কিংবা খারাপ সময়ে একে অপরের হাতটা ধরে রেখেছেন শক্তভাবে।

বিয়ের পর থেকেই সিনেমায় কাজ করার পরিমাণ কমিয়ে দেন আনুশকা। বর্তমানে স্বামী-সন্তানই যেন তার কাছে সবকিছুর উর্ধ্বে। সম্প্রতি তিনজনের সংসার চারজনে পরিণত হয়েছে। কোহলি, আনুশকা, ভামিকার পরিবারে যুক্ত হয়েছে ছেলে অকায়।

অন্তঃসত্ত্বা আনুশকার পাশে থাকতে ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন কোহলি। পুরো সময়টাই স্ত্রীর পাশে থেকেছেন তিনি। কিন্তু এই দম্পতি নাকি বিয়ের প্রথম ৬ মাসে একে অপরের সঙ্গেই থাকতেই পারেননি।

আরও পড়ুনঃ   জায়েদ খানের বউ হওয়া প্রশ্নে যা বললেন সায়ন্তিকা

২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রথম দেখা হয়েছিল বিরাট-আনুশকার। সে দিন থেকেই তাদের প্রেম শুরু। সম্পর্ক শুরুর পর থেকে সেই অর্থে কোনও দিনই তা গোপন করেননি দুই তারকা।

২০১৪ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতীয় ক্রিকেট দল মুম্বাইয়ে ফেরার পরই বিরাট সোজা গিয়েছিলেন আনুশকার বাড়িতে তার সঙ্গে দেখা করতে। এরপর এই ক্রিকেটারের সঙ্গে বেশ কিছু সফরেও উড়াল দিয়েছিলেন নায়িকা। বিয়ের আগে প্রায় পাঁচ বছর সম্পর্কে ছিলেন তারা।

২০১৮ সালে ইতালিতে বিয়ে করেন এই জুটি। বিয়ের পর সুইডেনে যান মধুচন্দ্রিমায়। কিন্তু এরপরই নিজেদের প্রফেশনাল ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দুজনে। বিয়ের পর যে ছয় মাস একে অপরের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটান নবদম্পতিরা, সেই সময় কোহলি-আনুশকা একে অন্যেকে সময়ই দিতে পারেননি।

আরও পড়ুনঃ   বিজয়ের সঙ্গে প্রেম ভাঙতেই ইঙ্গিতপূর্ণ বার্তা তামান্নার

বিয়ের প্রথম ছয় মাসে মাত্র ২১ দিন একসঙ্গে ছিলেন তারা। আনুশকা জানান, বিয়ের পর থেকেই একের পর এক ম্যাচ ছিল বিরাটের। হাতে গুনে মাত্র ২১ দিন একসঙ্গে কাঁটাতে পেরেছি। আমাদের দিনে একবেলা খাবারের সময় দেখা হতো, তবে ওই অল্প সময়টুকুই ছিল ভীষণ দামি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১০

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১১

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

১২

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

১৩

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১৪

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৫

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১৬

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৭

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৮

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৯

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST