২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

পাসপোর্ট ফেরত পেলেন রিয়া চক্রবর্তী

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর সঙ্গে জড়িয়ে থাকা মাদক মামলায় শেষমেশ বড় স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়ার পাসপোর্ট স্থায়ীভাবে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট।

২০২০ সালে জামিনের শর্ত হিসেবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কাছে পাসপোর্ট জমা রাখতে হয়েছিল রিয়াকে। তবে আদালতের নতুন নির্দেশ অনুযায়ী, রিয়াকে এবার থেকে আর বিদেশ ভ্রমণের জন্য প্রতিবার ট্রায়াল কোর্টের অনুমতি নিতে হবে না। তবে বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকলে তাকে আগাম জানাতে হবে সম্পূর্ণ যাত্রাপথ।

একই বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া, এক মাস পর জামিন পান। জামিনের শর্ত হিসেবে তাকে পাসপোর্ট জমা রাখতে হয়েছিল এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বারবার আদালতের অনুমতি নিতে হতো।

আরও পড়ুনঃ   শাকিবকে নিয়ে গর্বে মনটা ভরে যায় : অপু বিশ্বাস

অভিনেত্রীর আইনজীবী আয়াজ খানের মাধ্যমে আদালতে দাখিল করা আবেদনে রিয়া জানান, এই বিধিনিষেধের কারণে তার কাজের গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হচ্ছে। বর্তমানে বিদেশে শুটিং, অডিশন ও মিটিংয়ের জন্য নিয়মিত যাতায়াতের প্রয়োজন হচ্ছে তার। তার আইনজীবী আদালতকে জানান, রিয়া সব জামিনের শর্ত মেনে চলেছেন এবং কখনও আদালতের নির্দেশ লঙ্ঘন করেননি।

এনসিবি’র আইনজীবী আদালতে তীব্র আপত্তি জানিয়ে বলেন— শুধুমাত্র রিয়া একজন সেলিব্রিটি বলেই তাকে বিশেষ সুবিধা দেওয়া অন্যায়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই সুযোগে রিয়া দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, যা মামলার ভবিষ্যতের জন্য বিপজ্জনক হতে পারে।

আরও পড়ুনঃ   ‘বাবুর বাবা’ শাকিবকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

তবে বিচারপতি নীলা গোখলে তার পর্যবেক্ষণে জানান, রিয়া চক্রবর্তী শুরু থেকেই তদন্তে সহযোগিতা করেছেন, আদালতের অনুমতি নিয়েই বিদেশ সফর করেছেন এবং কখনও জামিনের শর্ত লঙ্ঘন করেননি।

আদালত স্পষ্ট করে দেয়— রিয়ার উপস্থিতি নিয়ে সন্দেহের কোনও যুক্তিসঙ্গত কারণ নেই। সেই অনুযায়ী, এনসিবি-কে তার পাসপোর্ট স্থায়ীভাবে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে, রিয়াকে ট্রায়ালের সব তারিখে উপস্থিত থাকতে হবে, যদি না ট্রায়াল কোর্ট তাকে ছাড় দেয়। পাশাপাশি বিদেশ ভ্রমণের সময় তাকে অন্তত চার দিন আগে হোটেল ও ফ্লাইটের বিস্তারিত তথ্য সংস্থাকে জমা দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

২

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৩

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৪

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৫

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৬

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৭

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৮

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৯

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৪

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৯

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST