২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

‘শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন চলছে’ : আরএমপি পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার ২ অক্টোবর বিকেল ৫টা হতে রাজশাহীর মন্নুজান ঘাট, পুলিশ লাইন্স ঘাট ও আই-বাঁধ ঘাটে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সন্ধ্যা সাড়ে সাতটায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান রাজশাহীর মন্নুজান ঘাটে স্ব-শরীরে উপস্থিত থেকে প্রতিমা বিসর্জন কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের পুলিশ কমিশনার বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিমা বিসর্জন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে, সরকারি নির্দেশনার আলোকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে। ইউনিফর্মে, সাদা পোশাক এবং সিআরটি ও ডিবি পুলিশ মাঠে রয়েছে। রাজশাহী নগরীতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে রিটার্নিং ওয়াল নির্মাণে দুই ইউপি সদস্যের অভিনব প্রতারণা

তিনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ   বাঘায় ইস্তিস্কার সালাত আদায় শেষে আল্লাহর নিকট বিশেষ প্রার্থনা

উল্লেখ্য, প্রতিমা বিসর্জন উপলক্ষে নগরীর বিভিন্ন ঘাটে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST