১১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে রিটার্নিং ওয়াল নির্মাণে দুই ইউপি সদস্যের অভিনব প্রতারণা

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের দুই ইউপি সদস্যের বিরুদ্ধে রিটার্নিং ওয়াল নির্মাণে অভিনব প্রতারণার অভিযোগ উঠেছে। অনিয়মের প্রতিবাদ জানিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।

অভিযোগ পেয়ে নির্মাণ কাজ পরিদর্শন করে পুণরায় সিডিউল অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, কাবিখা ও কাবিটা প্রকল্পের আওতায় দেলুয়াবাড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ও ৬ নং ওয়ার্ডে রিটার্নিং ওয়াল নির্মাণের কাজ দেয়া হয় ইউপি সদস্য তাজুল ইসলাম ও নারী ইউপি সদস্য ছবেদা বেগমকে। দুটি কাজে এক লাখ ৫৭ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়।

সিডিউল অনুযায়ী পিলারে উচ্চতা ৭ ফিট করার কথা থাকলেও তা করা হয়নি। ১০ ও ১২ মিলি রড ব্যবহারের কথা থাকলেও ৮ মিলি রড ব্যবহার করা হয়েছে। প্রতিটি পিলারে ৪ টা রড দেয়ার কথা থাকলেও দুটো রড দেয়া হয়েছে। ৮ টা রিং পরানোর কথা থাকলেও ৩/৪ টা রিং দেয়া হয়েছে। ইটও ব্যবহার করা হয়েছে নিম্নমানের। সিমেন্টের পরিমাণও কম দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে এইচপিভি টিকাদান কেন্দ্র পরিদর্শন করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি ডব্লিআর

এদিকে, অভিনব প্রতারণার মাধ্যমে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে রিটার্নিং ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

একটি সূত্র জানায়, অভিযুক্ত দুই ইউপি সদস্যকে বাঁচাতে আমগ্রাম ওয়ার্ডের ইউপি সদস্য আবুল বাশার জোর তদবির চালাচ্ছেন। পিআইও অফিসের একজন কর্মচারীও জড়িত রয়েছেন বলে সূত্রটি জানিয়েছে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার জানান, অভিযুক্ত দুই ইউপি সদস্যকে ডেকে মুচলেকা নেয়া হয়েছে। পুনরায় সিডিউল অনুযায়ী কাজ করবে মর্মে তারা মুচলেকা দিয়েছে। ফের কাজে কোন অনিয়ম হলে বিল আটকে দেয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, অভিযুক্ত নারী ইউপি সদস্য ছবেদা বেগমের সাথে কথা বলা হলে সব দোষ তিনি মিস্ত্রির উপরে চাপিয়ে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করেছেন। অপরদিকে ইউপি সদস্য তাজুল ইসলামের সাথে নানাভাবে কথা বলার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

২

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৩

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৪

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৫

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৬

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৭

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৮

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৯

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৪

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৯

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST