২৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

শত কোটির সম্পদ বাজেয়াপ্ত, ছুটি কাটাতে বেরোলেন শিল্পা

অনলাইন ডেস্ক : মাত্র এক সপ্তাহ আগেই রাজ কুন্দ্রার ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শিল্পা শেঠির নামে থাকা বিলাসবহুল বান্দ্রার ফ্ল্যাটও হাতছাড়া হয়েছে। এর মধ্যেই ছুটি কাটাতে মুম্বাই ছাড়লেন অভিনেত্রী। শুধু তাই নয়, দুই সন্তানকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে পাপারাজ্জিদের দেখেই তড়িঘড়ি সেখান থেকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে যান।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) শিল্পা শেঠিকে ছেলে ভিভান ও মেয়ে শমিসার সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গেল। সঙ্গে ছিলেন অভিনেত্রীর মাও।

জানা গেছে, মা ও সন্তানদের নিয়ে ছুটি কাটাতে বাইরে যাচ্ছেন শিল্পা। তবে, এই ইডি কেলেঙ্কারির মাঝে অভিনেত্রীর সঙ্গে স্বামী রাজ কুন্দ্রাকে দেখা গেল না। আসলে সময় পেলেই ছুটি কাটাতে ভালোবাসেন শিল্পা। এবারও সম্ভবত কঠিন সময়ে তাই খানিকটা রিল্যাক্স করতে দুই সন্তান আর মাকে নিয়ে বেরিয়ে পড়েছেন। তবে পাপারাজ্জিদের ক্যামেরার জন্য পোজ দিলেন না বিমানবন্দরে। ‘শিল্পা কি রেগে রয়েছেন কোনও কারণে?’ সেই প্রশ্ন পাপারাজ্জিরা ছুঁড়লে অভিনেত্রী বলেন, ‘না মোটেই রেগে নেই! আসলে দেরি হয়ে যাচ্ছে তো, তাই।’

আরও পড়ুনঃ   সোনাক্ষীকে ‘ভণ্ড’ বললো নেটিজেনরা

ছয় হাজার ৬০০ কোটি টাকার বিটকয়েন পঞ্জি স্ক্যামের আর্থিক তছরুপ মামলায় বৃহস্পতিবারই শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সেই তালিকায় জুহুর পাশাপাশি তারকা দম্পতির পুনের প্রাসাদোপম বাংলোও রয়েছে। রাজ কুন্দ্রার নামে কিছু ইক্যুয়িটি শেয়ারও বাজেয়াপ্ত করেছে ইডি।

আরও পড়ুনঃ   ২৩ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, মুখ খুললেন আমির খান

আইপিএল বেটিং ও পর্নোগ্রাফি মামলায় নাম রাজ কুন্দ্রার নাম উঠেছিল আগেই। সম্প্রতি বিটকয়েন জালিয়াতি মামলাতেও তার নাম জড়ায়। যার জেরে স্থাবর-অস্থাবর সব মিলিয়ে রাজ-শিল্পার প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের হাতে। এসবের মাঝেই মুম্বাই থেকে দূরে ছুটি কাটাতে গেলেন শিল্পা শেট্টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

১০

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

১১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

১২

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

১৩

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১৫

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৬

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৮

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৯

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST