২৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ফসলি জমিতে পুকুর খনন নিয়ে সংঘর্ষ, আহত ১২

অনলাইন ডেস্ক : নাটোরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয়রা জানান, মশিন্দা চরপাড়া এলাকায় তিন ফসলি জমিতে অবৈধভাবে একটি পুকুর খনন চলছিল। সেই পুকুর কেটে মাটি বহন করার ফলে পাশের বামনকোলা গ্রামের রাস্তায় মাটি পড়ে অনেক ধুলার সৃষ্টি হয়। এতে গ্রামবাসী চরম ভোগান্তিতে পড়েন। ভোগান্তি দূর করতে ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলামসহ কয়েকজন ধুলা থেকে রক্ষা পেতে রাস্তাটিতে পানি দিয়ে ভিজিয়ে দিতে থাকেন।

আরও পড়ুনঃ   বিএনপি-জামায়াতের শীর্ষ ২০ নেতাসহ গ্রেপ্তার ১৭৫৮

এতে রাস্তা পিচ্ছিল হওয়ায় অভিযোগ এনে পুকুর খননকারী হাফিজুল দলবলসহ গিয়ে এসে তাদের পানি দিতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নজরুলের ওপর হামলা চালান তারা। এরই একপর্যায়ে গ্রামবাসী প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে লাঠিসোঁটার আঘাতে চার নারীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।

গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ   নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের মিটিংয়ের জন্য ঢাকায় ছিলাম। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার এবং সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপারকে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST