২৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দেবী দর্শনের মধ্য দিয়ে সপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু

অনলাইন ডেস্ক : চণ্ডী ও মন্ত্রপাঠ, দেবী-দর্শন, অঞ্জলি প্রদান এবং প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে আজ শুরু হলো মহাসপ্তমীর পূজা। ভক্তদের কষ্ট দূর করতে এ বছর দেবী দুর্গা এসেছেন গজে চড়ে, আর বিজয়া দশমীর দিন দোলায় করে মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যাবেন। অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল ছিল মহাষষ্ঠী, যেদিন শক্তিরূপে ভক্তদের কাছে আসেন দেবী দুর্গা।

আরও পড়ুনঃ   এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

শাস্ত্র অনুযায়ী মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবীর পূজা অনুষ্ঠিত হয়। ত্রিনয়নী দেবীর চক্ষুদান, আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে ভক্তরা দেবীকে পূজা অর্চনা করেন।

এবার রাজশাহী জেলায় মোট ৪৭০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজশাহী মহানগরে ১০৩টি এবং জেলায় আরও ৩৬৭টি মণ্ডপে চলছে পূজার আনুষ্ঠানিকতা।

পূজার নিরাপত্তায় প্রশাসন নিয়েছে বিশেষ ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, প্রতিটি মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে সিসি ক্যামেরা। পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ   রাষ্ট্রের জন্য যিনি সবচেয়ে মঙ্গলজনক, তিনিই হবেন রাষ্ট্রপ্রধান: হাসনাত

এদিকে, পূজা উপলক্ষে রাজশাহীর সব মণ্ডপ সাজানো হয়েছে রঙিন আলো আর শোভামণ্ডিত প্রতিমায়। ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ে প্রতিটি মণ্ডপ এখন উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST