২৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

যে কারণে রাজনীতিকে ভয় পান বিদ্যা বালান

অনলাইন ডেস্ক : ভারতে রাজনীতি ও ধর্ম ওতপ্রোতোভাবে জড়িত। ধর্মের নামে ভোট ভাগাভাগি হয় কিংবা ধর্মের কারণে রোষানলে পড়তে হয় সিনেমা নির্মাতাদের, তখন লোকসভা ভোটের আবহে ধর্ম নিয়ে মন্তব্য করলেন বিদ্যা বালান। সেই সঙ্গে জানালেন, রাজনীতিকে বেশ ভয় পান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ধর্মের বিষয়ে ভারত এখন অনেক বেশি মেরুকরণে বিশ্বাসী। ধর্মীয় পরিচয়ের দিকেই ঝুঁকছে মানুষ। আগে কিন্তু দেশে এমন দৃশ্য দেখা যেত না, তবে এখন পরিস্থিতি অনেক বদলেছে।’

 

নিজের সাম্প্রতিক সিনেমা ‘দো অউর দো পেয়ার’ সিনেমার প্রচারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যা বলেন, এর আগে দেশবাসী হিসেবে কেউ ধর্মীয় পরিচয় নিয়ে মাথা ঘামাত না। তবে, এখন কেন জানি না বিষয়টা এ রকম হয়ে দাঁড়িয়েছে। শুধু রাজনীতি নয়, সোশাল মিডিয়াতেও তাই। মেরুকরণ বিষয়টিকে আরও পোক্ত করে তোলার নেপথ্যে সমাজ মাধ্যমের একটা বড় হাত রয়েছে। এরা পরিস্থিতিটাকে আরও খারাপ করে তুলেছে। মানুষ আরও বেশি একা এখন!

আরও পড়ুনঃ   শাকিবের সঙ্গে সিনেমার অফার ভুয়া মনে হয়েছিল ইধিকার

নিত্যদিন পূজা করা সত্ত্বেও বিদ্যা বালান কোনও ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির জন্য অর্থদান করেন না। কিন্তু কেন? এ প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, কেউ যদি আমার কাছে কোনও ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির জন্য অনুদান চাইতে আসে, আমি কখনও দেই না। আমি বলি, আপনারা যদি হাসপাতাল, স্কুল কিংবা কোনও শৌচালয় বানাতে চান, তাহলে আমি খুশি হয়ে টাকা দেব। তবে কোনও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আর্থিক সাহায্য করব না।

আরও পড়ুনঃ   আলোচিত নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

বিদ্যা বালানের রাজনৈতিক দর্শন কী? এ প্রসঙ্গে অভিনেত্রীর মন্তব্য, রাজনীতিকে খুব ভয় পাই বাবা! তারপর আমাকে নিষিদ্ধ করে দিলে? আমার সঙ্গে এ রকমটা ঘটেনি ঠিকই, তবে, তারকারা এখন রাজনীতি নিয়ে একটু বুঝেশুনে কথা বলেন। কারণ কার, কখন মনঃক্ষুণ্ণ হয়! বিশেষ করে কোনও রিলিজের সময়ে, কারণ ওই সিনেমার নেপথ্যে আরও ২০০ জনের কসরত থাকে। তাই আমি বলি, আমাকে রাজনীতি থেকে দূরেই রাখুন। মুখ বন্ধ করে কাজ চালিয়ে যাওয়াই ভালো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST