২৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নৌকাডুবে একজনের মৃত্যু, দুজন নিখোঁজ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে নৌকাডুবে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুজন নিখোঁজ রয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

যিনি মারা গেছেন তার নাম জিতেন মণ্ডল (৬০)। তার বাড়ি পার্শ্ববর্তী কাঁঠালবাড়িয়া গ্রামে। আর নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দীলিপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)। তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নিয়েছে।

আরও পড়ুনঃ   নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ

স্থানীয়রা জানান, সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ মারা যান। তার মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। একটি নৌকা এই মরদেহটি চরে রেখে আরও আত্মীয়-স্বজনকে নিতে এ পারে আসে। তখন ২০-২৫ জন আত্মীয় নৌকায় উঠে নদী পার হয়ে মরদেহ সৎকারের জন্য যাচ্ছিলেন। তখনই স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।

এ ঘটনার পর বাকিরা সাঁতরে পারে উঠে এলেও তিনজন নিখোঁজ হন। পরে স্থানীয়রা জিতেন মণ্ডলকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, নৌকাডুবিতে একজনের মৃত্যুর খবর তিনি পেয়েছেন। নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে। বিস্তারিত জানতে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

১১

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

১২

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৪

মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১৫

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

১৭

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : নারী সহ আটক ২

১৮

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

১৯

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

২০

Design & Developed by: BD IT HOST